বিনোদন

করোনা মোকাবিলায় প্রিয়াঙ্কার অনুদান

বিনোদন ডেস্ক : করোনার দ্বিতীয় ঢেউয়ে বাজে সময় পার করছে ভারত। প্রতিদিন বাড়ছে মৃত্যু, বাড়ছে সংক্রমণের হার। দেশটির এই বাজে সময়ে এগিয়ে এসেছেন বলিউডের তারকারা।

তাদের ভিড়ে আছেন প্রিয়াঙ্কা চোপড়াও। নানা প্রণোদনা থেকে শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট জো বাইডেনকেও ভারতের সাহায্যে এগিয়ে আসতে আহবান জানিয়েছেন তিনি।

এবার প্রিয়াঙ্কা নিজেই একটি ফাউন্ডেশন গড়ে তুলেছেন৷ সেখানে ৪.৯ কোটি রুপি সংগ্রহও করে ফেলেছেন। যা বাংলাদেশি টাকায় পাঁচ কোটিরও অনেক বেশি৷

সেই অর্থ তুলে দেয়া হচ্ছে ভারত সরকারের হাতে৷

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি হৃদয়বিদারক পোস্ট শেয়ার করে প্রিয়াঙ্কা। সেখানে তিনি লেখেন, 'করোনার সাথে ভারতের এই মোকাবিলায় এখনো করোনা অক্ষুন্ন। তবে আপনাদের সহযোগিতায় #গিভ_ইন্ডিয়া এখন পর্যন্ত ৪.৯ কোটি রুপি একসাথে করতে সমর্থ হয়েছে।

আপনাদের এই অনুদান, ভারতকে কতটা সাহায্য করবে তা বলার অপেক্ষা রাখে না। আশা করছি মানুষের জীবন বাঁচাতে আপনারা এই অনুদান চালিয়ে যাবেন। আমরা অবশ্যই খুবই দ্রুত এ বাজে সময় পার করব বলে আশা করছি।'

প্রসঙ্গত, এছাড়াও দিন কয়েক আগে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে ভারতেকে ভ্যাকসিন দেয়ার ব্যাপারেও অনুরোধ জানিয়ে ছিলেন প্রিয়াঙ্কা। দেশটির সংকটপূর্ণ অবস্থা তুলে ধরে অগ্রাধিকার তালিকায় ভারতকে রাখার অনুরোধও জানান তিনি।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা