বিনোদন

নুসরাতের অভিনব প্রতিবাদ

বিনোদন ডেস্ক: সদ্য শেষ হওয়া পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনের রেশ কাটছেই না। বিজেপি যেন মানতেই পারছে না তৃণমূল কংগ্রেসের কাছে আবারও রাজ্য হারাবে তারা। জয় পেতে কি না করেছিল গেরুয়া শিবির৷

দলে এনেছিল তারকা সব প্রার্থী। প্রচারণা চলেছিল কাড়ি কাড়ি টাকা খরচ করে। কিছুতেই কিছু হলো না। ভরাডুবি হলো ভোটের বাক্সে। হেরে বসেছেন শ্রাবন্তী, পায়েল, রুদ্রনীলের মতো তারকারা।

তারকাদের এই পরাজয় মেনে নিতে পারছেন না বিজেপির অনেক নেতাকর্মী। বিশেষ করে টলিউডের অভিনেত্রী বিজেপি তারকা প্রার্থী তনুশ্রী চক্রবর্তী, পায়েল সরকার এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে টিকিট দেওয়া নিয়ে অনেক সমালোচনা চলছে।

এদিকে এই নায়িকাদের ‘নগরের নটী’ বলে সম্বোধন করেছেন বিজেপি নেতা তথাগত রায়। টুইটারে এক স্ট্যাটাসে তিনি এ কথা লেখেন।

মেঘালয়ের রাজ্যপালে তথাগত তার টুইটে লিখেছেন, ‘পায়েল শ্রাবন্তী পর্নো ইত্যাদি ‘নগরীর নটীরা’ নির্বাচনের টাকা নিয়ে কেলি করে বেরিয়েছেন আর মদন মিত্রের সঙ্গে নৌকাবিলাসে গিয়ে সেলফি তুলেছেন (এবং হেরে ভূত হয়েছেন) তাদের টিকিট দিয়েছিল কে? কেনই বা দিয়েছিল?

দিলীপ-কৈলাশ-শিবপ্রকাশ-অরবিন্দ প্রভুরা একটু আলোকপাত করবেন কি?'

সেই টুইটের বিরুদ্ধে কড়া জবাব দিলেন অভিনেত্রী সাংসদ নুসরাত জাহান। এই প্রসঙ্গে তনুশ্রী, পায়েল এবং শ্রাবন্তী কোনো প্রতিক্রিয়া দিতে রাজি না হলেও এগিয়ে এলেন নুসরাত।

তিনি বলেন, ‘আমি বরাবরই বলে এসেছি বিজেপি নারীর প্রধান শত্রু। এই দল কখনোই নারীকে সম্মান করতে পারেনি, পারবেও না। মেয়েদের ওরা এ ভাবেই দেখে। তাদের যে সম্মান করা উচিত, সেই শিক্ষাটাই ওদের মধ্যে নেই। সেই জন্যই যোগী আদিত্যনাথ পশ্চিমবঙ্গে রোমিও স্কোয়াডের কথা বলতে পেরেছিলেন।’

এই বিজেপিকেই সমূলে উৎখাত করতে ২০২১-এর বিধানসভা নির্বাচনে প্রচারে গেছেন নুসরাত। প্রার্থী না হয়েও চষে বেরিয়েছেন পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা। নুসরাত এ প্রসঙ্গে বলেন, ‘বাংলার মানুষ জানে বিজেপি কেমন। নির্বাচনের ফলই তার প্রমাণ।

তবে বাংলার নারীরা বিজেপিকে ব্যালট বাক্সে যা জবাব দেওয়ার দিয়েছে। বিজেপিতে যোগ দিয়ে নিজেকে লজ্জিত করার কোনো মানেই হয় না।’

গত জানুয়ারি মাসে বিজেপির বিরুদ্ধে এক প্রতিবাদ সভায় মেয়েদের প্রতি অন্যায় আচরণের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন নুসরাত। কড়া ভাষায় জানিয়েছিলেন, বাংলার মেয়েদের ভয় দেখিয়ে দমন করা সম্ভব নয়। এর পরও একাধিকবার একই সুর শোনা গেছে তার গলায়। প্রচারেও বারবার নারীদের প্রতি বিজেপির আচরণকে তিরস্কার করেছেন তিনি।

এর আগেও তথাগত নারীদের নিয়ে কটূক্তি করে তুমুল সমালোচনার শিকার হন। তার বিরুদ্ধে পশ্চিমঙ্গের বিভিন্ন এলাকার নারীরা আন্দোলনেও নেমেছিলেন।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা