বিনোদন

‘অভিমান’ নিয়ে শেখ সাদীর এবারের ঈদ

বিনোদন প্রতিবেদক: ‘আমি তোমাতে শুধু ঘুরপাক খাই/ ভুল করেও ভুলতে পারি নাই/ হঠাৎ আছো, হঠাৎ নাই/ শূন্য কবিতা খালি পুরোটাই’- এমন কথার নতুন গান ভিডিও নিয়ে এবারের ঈদে ভক্ত-শ্রোতা-দর্শকদের সামনে হাজির হচ্ছেন এই প্রজন্মের সঙ্গীত শিল্পী শেখ সাদী।

গানের শিরোনাম নাম ‘অভিমান’। গানটিতে কণ্ঠ দেয়ার পাশাপাশি গানের কথা ও সুর করেছেন শিল্পী নিজেই। আর সঙ্গীতায়োজনে ছিলেন আলভী আল বেরুনী। কক্সবাজারের বেশ কয়েকটি মনোরম লোকেশনে চিত্রায়ন করে গানটির ভিডিও নির্মাণ করেছেন সোহেল রাজ। ভিডিওতে শেখ সাদীর সাথে মডেল হিসেবে দেখা যাবে জান্নাত উল ফেরদৌস কে। গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।

মঙ্গলবার (৪ মে) ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হয়েছে গানটির ভিডিও। এ বিষয়ে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, তাদের ঈদ আয়োজনের অংশ হিসেবে আমাদের চ্যানেলে প্রকাশিত হয়েছে এই গানটির ভিডিও। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে বাংলালিংক ভাইব, রবি স্পø্যাস এবং স্বাধীন মিউজিক অ্যাপে।

নতুন গান ও ভিডিও চিত্র নিয়ে শিল্পী শেখ সাদী বলেন, আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন সবাই আমাকে অনুপ্রেরণা দেন নতুন গান করার জন্য। তাদের সবার অনুপ্রেরণায় এই গান। আশা করি, এ গান এবং ভিডিও সবার ভালো লাগবে। দর্শক নতুন কিছু উপভোগ করতে পারবেন।

সান নিউজ/এইচএস/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা