বিনোদন

এবার মাহফুজুর রহমানের ‘সুখে থাকো তুমি’

বিনোদন ডেস্ক : সংগীতের প্রতি ভালোবাসা থেকে নিজেকে গানের ভুবনে যুক্ত করেছেন মাহফুজুর রহমান। প্রতি ঈদে একক সংগীতানুষ্ঠান নিয়ে দর্শক-শ্রোতাদের সামনে আসেন তিনি। ২০১৬ সাল থেকে প্রতি ঈদে ধারাবাহিকভাবে এটিএন বাংলায় প্রচার হচ্ছে তার গাওয়া গান নিয়ে অনুষ্ঠান।

এবারের ঈদুল ফিতরেও গান শোনাবেন মাহফুজুর রহমান। ‘সুখে থাকো তুমি’ শিরোনামে একক সংগীতানুষ্ঠানের আয়োজন থাকছে এবারের ঈদে। ঈদের পর দিন রাত ১০টা ৩০ মিনিটে প্রচার করা হবে অনুষ্ঠানটি। এমনটাই জানা গেছে এটিএন বাংলার অনুষ্ঠান বিভাগ সূত্রে।

এবারের অনুষ্ঠানে থাকছে মোট ১০টি গান। গানগুলোর সুর করেছেন মান্নান মোহাম্মদ ও রাজেশ ঘোষ। গানের কথা লিখেছেন নাজমা মোহাম্মদ, রাজেশ ঘোষ এবং ড. মাহফুজুর রহমান। অ্যালবামের গানগুলোর শিরোনাম হলো, ‘চলে গেছ ক্ষতি নেই’, ‘কথা দিলাম’, ‘প্রথম দেখা’, ‘বাঁচব না তোমায় ছাড়া’, ‘দিন রাত ২৪ ঘণ্টা’, ‘একাকী জীবন আমার’, ‘সুখে থকো তুমি’, ‘মনের ঘর’, ‘ভুলে যাও’ এবং ‘আমার জীবন’।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা