বিনোদন

ওজন কমাতে যা করছে দীঘি

বিনোদন ডেস্ক : শিশুশিল্পী হিসেবে দেশ মাতিয়েছিলেন৷ বিজ্ঞাপন, নাটক ও সিনেমা দিয়ে পেয়েছিলেন তুমুল জনপ্রিয়তা। নায়ক সুব্রত ও নায়িকা দোয়েল কন্যা দীঘি শিশুশিল্পী হিসেবে জয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।

কিন্তু অনেক প্রত্যাশার নায়িকা হিসেবে যাত্রাটা তার মোটেও ভালো হয়নি। দুটি সিনেমা মুক্তি পেলেও একটিতেও আলোচনা বা সাফল্য মেলেনি এই তরুণী নায়িকার ভাগ্যে৷

তার উপর সমালোচনা শুনতে হয়েছে ফিগার ফিটনেস নিয়ে। বেশ মুটিয়ে গেছেন দীঘি। তাই নিজেকে সিনেমার জন্য ফিট করে তুলতে মনযোগী হচ্ছেন তিনি।

সম্প্রতি মুম্বাই থেকে 'বঙ্গবন্ধু' সিনেমার শুটিং করে ফিরেছেন। এই মূহুর্তে ঘরে বসেই কাটছে লকডাউনের সময়টা৷ এই অবসর কাজে লাগাতে ভুল করছেন না দীঘি। আবারও জিমে যাতায়াত শুরু করেছেন জিমে।

নায়িকা বলেন, 'ধানমন্ডির একটি জিমে গিয়ে যাচ্ছি। সম্প্রতি ওজন অনেকটা বেড়ে গেছে। তাই আবার জিম শুরু করলাম।'

এবার দীঘির টার্গেট ১০-১২ কেজি ওজন কমিয়ে নিজেকে আদর্শ ফিগার উপহার দেয়া।

এর আগে গেল বছর জিম করা শুরু করেন দীঘি। মাঝখানে দুই মাস গ্যাপ হয়ে গেল কাজের চাপে। আবার সেটা কন্টিনিউ করছেন তিনি।

শুধু নিয়মিতই জিমে যাওয়া নয়, দীঘির ডায়েট চার্টেও রয়েছে রীতিমতো কড়াকড়ি। রোজার মাসেও কোনো ছাড় দিচ্ছেন না। সেহরি থেকে ইফতার সব কিছুতেই কড়া সতর্কতা বজায় রেখে চলছেন এই চিত্রনায়িকা।

প্রসঙ্গত, দীঘি সর্বশেষ ‘শেষ চিঠি’ নামের একটি ওয়েব ফিল্মের ডাবিংয়ে অংশ নেন। এটি পরিচালনা করছেন সুমন ধর। এছাড়া, ঈদের পরে নতুন সিনেমার খবর দিতে পারবেন বলেও জানিয়েছেন এই নায়িকা।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা