বিনোদন

ক্যাটরিনায় মুগ্ধ বিরাট কোহলি

বিনোদন ডেস্ক: বিরাট কোহলির অসংখ্য অর্জন রয়েছে খেলার মাঠে। এছাড়াও ভারতের ক্রিকেট দলের অধিনায়ক তিনি। তার জনপ্রিয়তার মাত্রা দিন
বেড়েই চলছে।

সম্প্রতি বিরাট কোহলি জানালেন মাঠের বাইরে তার অন্যতম অর্জনের কথা। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি পুরোনো ভিডিও শেয়ার করেছেন এই তারকা। যেখানে তিনি জীবনের সেরা মুহূর্তের সম্পর্কে বলছেন।

ভিডিওতে বিরাট কোহলি মাঠের বাইরে সেরা অর্জনগুলো বলতে গিয়ে এক পর্যায়ে ক্যাটরিনা কাইফের নাম উচ্চারণ করেন। উপস্থাপিকার প্রশ্নের জবাবে তিনি বলেন, জীবনের সেরা মুহূর্ত হলো ক্যাটরিনা কাইফের সঙ্গে কথা বলা।

বিরাট কোহলির এমন উত্তর শুনে উপস্থাপিকা অবাক হয়ে পাল্টা প্রশ্ন করেন, ‘সত্যি?’ তখন ভারতীয় ক্রিকেট দলের এ অধিনায়ক বলেন, ‘হ্যাঁ, সত্যি। মিথ্যা বলব কেন!’

আইপিএলের শুরুর দিকে বেঙ্গালুরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন ক্যাটরিনা কাইফ। সে সময় তিনি প্রায়ই খেলা দেখার জন্য মাঠে আসতেন।

আইপিএলের শুরু থেকে কোহলি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরের সঙ্গে রয়েছেন। ফ্র্যাঞ্চাইজি দলটি এখন অবধি শিরোপা জেতেনি। এবারও বিরাট একই দলের হয়ে খেলছেন শিরোপার আশায়। ইতোমধ্যেই প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ানসকে হারিয়েছে তার দল।

উল্লেখ্য, ক্যারিয়ারে ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির অনেক তারকার সঙ্গে প্রেমের গুঞ্জন ওঠে। সর্বশেষ বলিউড তারকা আনুশকা শর্মার সঙ্গে ২০১৩ সালে প্রেমের সম্পর্কে জড়ান। চুটিয়ে প্রেম করার পর ২০১৭ সালে তারা একে অপরকে বিয়ে করেন। চলতি বছরের ১১ জানুয়ারি তাদের একমাত্র মেয়ের জন্ম হয়।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা