বিনোদন

নিখোঁজ নায়িকা পপি, আটকে আছে সিনেমা

বিনোদন ডেস্ক: ঢালিউডের অন্যতম নায়িকা পপি । বেশ কিছু হলো তার সাথে কারো তেমন কোনো যোগাযোগ হচ্ছে না। এ দিকে নায়িকা পপিকে খুঁজে পাচ্ছেন না ‘ভালোবাসার প্রজাপতি’ সিনেমার নায়ক ও পরিচালক রাজু আলীম। আর এ কারণে তার ছবির কাজও বন্ধ আছে কয়েক মাস ধরে।

এদিকে গুঞ্জন উঠেছে পপি নাকি বিয়ে করেছেন। এমনই গুঞ্জন ভেসে বেড়াচ্ছে ঢালিউডের আকাশে বাতাসে৷ তবে পাত্রের পরিচয় বা বিস্তারিত জানা না গেলেও পপির হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়া নিয়ে গুঞ্জন বেশ মজবুত হয়েছে।

এছাড়া সিনেমার পরিচালক তার খোঁজে তাকে ফোন করেছেন, তার বাড়ি গেছেন, কিন্তু কোথাও পাননি তাকে।

এ বিষয়ে রাজু আলী আলীম বলেন, ‘ভালোবাসার প্রজাপতি’ সিনেমার শুটিং প্রায় শেষ। অল্প কিছু কাজ বাকি আছে পপির৷ এমন সময়ই পপি নিরুদ্দেশ। কয়েক মাস ধরেই তিনি পপিকে খুঁজছেন। তার ইস্কাটনের বাসায় খোঁজ নিয়েছেন। কিন্তু সেখানে পপি থাকছেন না।

তিনি বলেন, একজন নায়িকার জন্য একটা সিনেমা এভাবে আটকে আছে দিনের পর দিন এ কেমন কথা। পপির কাছে এমন অপেশাদার আচরণ একেবারেই কাম্য নয়।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা