বিনোদন

রোজা নিয়ে যা বললেন জয়া হাসান 

বিনোদন ডেস্ক : বছর ঘুরে আবার রহমত, মাগফিরাত ও নাজাতের সওগাত নিয়ে এসেছে পবিত্র মাহে রমজান। শুরু হয়েছে মাসব্যাপী সিয়াম সাধনা।

মঙ্গলবার (১৩ এপ্রিল) দেশের আকাশে রমজান মাসের চাঁদ দেখা পর থেকেই ঘরে ঘরে রোজার প্রস্তুতি শুরু হয়।

প্রথম রোজার দিন রমজান মাসকে স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

বুধবার (১৪ এপ্রিল) সকালে নিজের ভেরিফায়েড পেজে জয়া লেখেন, রমজানের পবিত্রতা নতুন বছরকে স্নিগ্ধ করে তুলুক, প্রশান্তিময় হোক জীবন..।

এই পোস্টের আগেও জয়া আরও একটি স্ট্যাটাসের মাধ্যমে নতুন বাংলা বছরকে স্বাগত জানিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, ‘কোভিডের দুঃসময় আমরা পার হইনি। চারদিকে বিষণ্নতা আর মৃত্যু। কিন্তু দুঃসময়ই যে মানুষের শেষ কথা নয়, সে কথা জানাতেই তো বাংলা নববর্ষের আগমন। করোনার বিস্তারে গত বছরের নববর্ষে আমরা সংযত থেকেছি। প্রত্যাশা করেছি, পরের নববর্ষে দুর্যোগের গাঢ় মেঘ মাথার ওপর থেকে সরে যাবে। এবারে কোভিড আরও জোরেসোরে ফিরে এসেছে। কিন্তু কোভিডের কী সাধ্য পয়লা বৈশাখের প্রাণশক্তিকে চাপা দেয়! মানুষকে পরাস্ত করা কি এতই সহজ! কত যুদ্ধ, মন্বন্তর, মারি পেছনে ফেলেই না এত দূর এগিয়ে এসেছে মানুষ।’

প্রথম রোজার দিন বাংলা সনের নতুন বছর হওয়ায় সবাইকে নববর্ষের শুভেচ্ছাও জানান অভিনেত্রী। পোস্টের সঙ্গে নীল শাড়ি পরা কয়েটি ছবিও জুড়ে দিয়েছেন জয়া। সকাল আটটার পর অভিনেত্রীর রমজান নিয়ে পোস্টটি দেওয়ার সঙ্গে সঙ্গে তা নেট দুনিয়ায় ছড়িয়ে যায়। ভক্তরা একের পর এক শেয়ার করতে থাকেন তার স্ট্যাটাসটি। স্ট্যাটাসের মন্তব্যের ঘরে অনেকেই রমজানের ফজিলত নিয়ে কথা বলেন।

জয়াকে রমজানের শুভেচ্ছা জানিয়ে সানারুল ইসলাম শুভ নামের একজন লেখেন, হে আল্লাহ, আমাদেরকে ৩০টি রোজা রাখার তৌফিক দান করুন এবং সকল অশুভ শক্তি থেকে দূরে রাখুন।

স্ট্যাটাসের সঙ্গে জয়া যে ছবি আপলোড করেছেন তারও প্রশংসা করেছেন অনেকেই। অভিনেত্রীর শাড়ি পরা ছবিগুলোকে শালীন ও মার্জিত পোশাক বলে অনেকেই মন্তব্য করেছেন।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা