বিনোদন

সাকিবের সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করলেন মিথিলা

বিনোদন ডেস্ক : মডেল-অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০’ বিজয়ী হয়েছেন। বিজয়ের মুকুট পরার পর থেকে পুরোনো বিতর্ক ঘিরে ধরেছে তাকে। জাতীয় ক্রিকেট দলের অল রাউন্ডার সাকিব আল হাসানের সঙ্গে মিথিলার প্রেমের সম্পর্ক ছিল—এ গুঞ্জন অনেক দিন উড়েছে। নতুন করে সামনে এসেছে পুরোনো সেই গুঞ্জন। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুললেন মিথিলা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সাকিবের সঙ্গে তার সম্পর্কের কথা স্বীকার করেছেন মিথিলা। এ বিষয়ে এই অভিনেত্রী বলেন—‘হ‌্যাঁ, অনেক বছর আগে আমাদের রিলেশন ছিল। কিন্তু এখন এসব বিষয় নিয়ে আমি আর কথা বলতে চাই না। কারণ সবার একটা ব‌্যক্তিগত জীবন আছে। সম্পর্ক ছিল, কিন্তু সে এখন বিয়ে করেছে, সংসার আছে। কিন্তু তারপরও এই বিষয় নিয়ে মানুষ ট্রল করছে। এতে করে ওর ঝামেলা হচ্ছে, আমারও ঝামেলা হচ্ছে। কারণ আমারো একটি ব‌্যক্তিগত জীবন আছে। আমি একটি সম্পর্কে রয়েছি। আমার পরিবার আছে, বন্ধু-বান্ধব আছে।’

এসব বিষয় নিয়ে ট্রল বন্ধ করার আহ্বান জানিয়েছেন মিথিলা। তিনি বলেন—‘প্রত‌্যেকটি মানুষের জীবনে অতীত থাকে। সবাই কারো না কারো সঙ্গে রিলেশনে থাকে। কিন্তু সেই পুরোনো বিষয়টি নিয়ে এত বছর ধরে ট্রল করা, উত্ত্যক্ত করার কোনো মানে হয় না। সাকিব ন‌্যাশনাল ফিগার। তাকে মানুষ সম্মান করেন। সবাইকে সাবারই শ্রদ্ধা করা উচিত। সেই জায়গা থেকে বলব, এগুলো আসলেই করা উচিত নয়। এগুলো মেন্টাল টর্চার। আমিও কিন্তু মানুষ। আমারো আবেগ আছে, খারাপ লাগা আছে। সবাইকে বলব, প্লিজ আপনারা এগুলো বন্ধ করুন।’

গত ৩ এপ্রিল রাতে নগরীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনের বলরুমে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০’ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়। এতে কয়েক হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে বিজয়ের মুকুট পরেন মিথিলা। আগামী ১৬ মে মার্কিন যুক্তরাষ্ট্রের হলিউডে অনুষ্ঠিতব্য ‘মিস ইউনিভার্স ২০২০’ প্রতিযোগিতার ৬৯তম আসর। এতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন মিথিলা।

এ প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগে থেকেই শোবিজ অঙ্গনের পরিচিত মুখ মিথিলা। দেশের বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে কাজ করেছেন তিনি। ২০১৯ সালের ডিসেম্বরে বলিউড সিনেমায় নাম লেখান এই অভিনেত্রী।‘রোহিঙ্গা’ নামে এ সিনেমা পরিচালনা করছেন ভারতের হায়দার খান।

তিনি বলিউডের ‘দাবাং’, ‘কমান্ডো’, ‘দঙ্গল’ সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। এতে মিথিলার বিপরীতে অভিনয় করেছেন ‘মিস্টার ভুটান’ স্যাঙ্গে। মজার ব্যাপার হলো—এ সিনেমার চিত্রনাট্য সাজানো হয়েছে মিথিলাকে কেন্দ্র করে। সিনেমাটি এখন মুক্তির অপেক্ষায় দিন গুনছে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা