বিনোদন

ভাইরাল কাজলের মেয়ে নাইসা

বিনোদন ডেস্ক : হঠাৎ দর্শকদের আলোচনার কেন্দ্রবিন্দুতে অজয় দেবগণ এবং কাজলের কন্যা নাইসা দেবগণ। কোনো বিতর্ক নয়, এবার এই তারকা সন্তানের প্রতিভায় মুগ্ধ দর্শকরা।

নাইসার নাচের একটি ভিডিও ভাইরাল হয়েছে অনলাইনে। সম্ভবত বিদ্যালয়ের কোনো একটি অনুষ্ঠানে নাচের দৃশ্য এটি। নাইসার সঙ্গে রয়েছেন তার সঙ্গীরাও। নাচের জন্য বেছে নেয়া হয়েছে বলিউডের গানকে।

মা কাজলের ছবির ‘বোলে চুড়িয়া’ এবং ‘তেরে নয়না’ গানের তালে পা মিলিয়েছেন নাইসা। এ ছাড়াও কারিনা কাপুরের ‘জব উই মেট’ ছবির গানেও নেচেছেন তিনি।

বলিউডে ৩ যুগের বেশি সময় কাটিয়ে ফেলেছেন নাইসার মা-বাবা। নাইসার বয়স মাত্র ১৭। বলিউডে পা না রেখেও, বার বার শিরোনামে উঠে এসেছেন নাইসা। কখনো ছোট পোশাক, কখনো বা অন্য কারণে কটাক্ষের শিকার হয়েছেন তিনি। তবে বাবা অজয়ের কাছ থেকে চুপ করে থাকার শিক্ষা নিয়েছেন নাইসা। তিনি মনে করেন, তার যেকোনো পদক্ষেপের প্রভাব পড়তে পারে কাজল এবং অজয়ের জীবনে।

তবে দর্শকরা মুগ্ধ নাইসার নাচ দেখে। তারকা সন্তানকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তারা।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা