বিনোদন

বিকিনিতে লজ্জা পেতেন না প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক : মাত্র ১৮ বছর বয়সে ‘মিস ওয়ার্ল্ড’ খেতাব জেতেন প্রিয়াঙ্কা চোপড়া। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। একের পর এক সাফল্যের পালক যুক্ত হয়েছে মুকুটে।

সম্প্রতি ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে পুরোনো একটি ছবি পোস্ট করেছেন প্রিয়াঙ্কা। ছবিটি যখন তোলা হয়েছে এই অভিনেত্রী তখনো কিশোরী। বয়স মাত্র ১৯। তবে সেই সময়েও বেশ সাহসী ছিলেন তিনি।

ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিতে প্রিয়াঙ্কাকে বিকিনি ও ট্রাউজার পরা দেখা গেছে। ক্যাপশনে লিখেছেন, ‘লজ্জা? কখনো তার কথা শুনিনি, ১৯ বছর বয়সে তো মোটেও না।’

এর আগে মিস ওয়ার্ল্ড হওয়ার অনুভূতি প্রকাশ করে প্রিয়াঙ্কা লেখেন, ‘১৮ বছর বয়সে মিস ওয়ার্ল্ড। ২০০০ সালে নতুন সহস্রাব্দে। ওয়াও, কিন্তু মনে হচ্ছে গতকালের ঘটনা। স্বপ্নের মধ্যে ছিলাম। এখন ২০ বছর পরেও আমার মধ্যে নিজেকে পরিবর্তনের সেই উদ্দীপনা কাজ করে এবং যা কিছু করি তার মূলে এটি থাকে। আমি মনে করি, নারী সুযোগ পেলে পরিবর্তন আনার ক্ষমতা তাদের রয়েছে।’

বলিউডের ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়া এখন গ্লোবাল আইকন। বিশ্বজুড়ে তার খ্যাতি। সব সময়ই আলোচনায় থাকেন তিনি। বিভিন্ন নামি অ্যাওয়ার্ড শো অথবা অনুষ্ঠানে হাজির হন। কয়েকদিন আগে বিশ্ব চলচ্চিত্রের অন্যতম স্বনামধন্য অস্কার অ্যাওয়ার্ডের মনোনয়ন ঘোষণা করেন প্রিয়াঙ্কা ও তার স্বামী নিক জোনাস।

প্রিয়াঙ্কা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘দ্য হোয়াইট টাইগার’। ৯৩তম অস্কার অ্যাওয়ার্ডে এটিও মনোনয়ন পেয়েছে। এছাড়া ‘ম্যাট্রিক্স ফোর’ ও ‘টেক্সট ফর ইউ’ সিনেমায় দেখা যাবে তাকে।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা