দীঘিকে নিয়ে যা বললেন জন্টু 
বিনোদন

দীঘিকে নিয়ে যা বললেন জন্টু 

বিনোদন ডেস্ক : 'তুমি আছো তুমি নেই' সিনেমা নিয়ে বিতর্ক চলছেই। এবার অভিনেত্রী দীঘিকে নিয়ে মন্তব্য ছুঁড়ে দিলেন সিনেমার পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু।

তিনি বলেছেন, দুই পয়সার দাম নেই ওই মেয়ের। দুই পয়সার দাম থাকলে নিজের সিনেমা নিয়ে এমন মন্তব্য করতো না।

এক সাক্ষাৎকারে সম্প্রতি ঝন্টু এ মন্তব্য করেন। একজন শিল্পীকে ‘দুই পয়সার মেয়ে’ বলা কি শোভনীয়? তাকে এমন প্রশ্ন করা হলে, তিনি বলেন, অবশ্যই শোভনীয়। যে নায়িকা সিনেমা মুক্তির আগেই এর ট্রেলার তার ভালো লাগে নাই, ছবি মানহীন, কেউ দেখবে না এসব মন্তব্য করে তার দাম দুই পয়সাও নয়।

এর আগে, নায়িকা দীঘি, তার বাবা সুব্রত চক্রবর্তী ও মামার বিরুদ্ধে এক কোটি টাকার মানহানির মামলা করেছেন বলে দাবি করেন নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু।

উল্লেখ্য, নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টুর সর্বশেষ ছবি ‘তুমি আছো তুমি নেই’-এর ট্রেলার প্রকাশ্যে আসতেই সমালোচনা শুরু হয়। দর্শকরা মানহীন গল্প ও নির্মাণের অদক্ষতার অভিযোগ তুলেছেন ট্রেলারটি নিয়ে। দুই মিনিট ৩২ সেকেন্ডের এই ঝলকে জনপ্রিয় শিশুশিল্পী থেকে নায়িকা হওয়া দীঘিও হয়েছেন সমালোচিত।

এতে বিব্রত হয়ে দীঘি এক সাক্ষাৎকারে গণমাধ্যমে দাবি করেন, ‘ছবিটি বেশ মানহীন। সিনেমাটি চলবে না। ’

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা