বিনোদন

রোমানাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: প্রতারণা, অর্থ আত্মসাৎ ও হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় চিত্রনায়িকা রোমানা ইসলাম স্বর্ণা ও তার মা এবং ছেলেকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত।

ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম মাহমুদা আক্তার শুক্রবার ( ১২ মার্চ) এই নির্দেশ দেন।

মামলার অন্য দুই আসামি হলেন, স্বর্ণার মা আশরাফি আক্তার শেলী ও ছেলে আন্নাফি ইউসুফ ওরফে আনান।

এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার ইনস্পেক্টর (অপারেশন) দুলাল হোসেন আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকের ৫ দিন করে রিমান্ড আবেদন করেন।

আসামিপক্ষের আইনজীবী আকরাম ও আবুল বাসার রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। বাদীপক্ষে আইনজীবী ওসমান গনি জামিনের বিরোধিতা করে রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ড ও জামিনের আবেদন নাকচ করে আসামিদের ১ দিন জেলগেটে জিজ্ঞাসাবাদ করার আদেশ দেন। তবে, এই জিজ্ঞাসাবাদ করতে হবে আগামী তিন দিনের মধ‌্যে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার বিকেলে স্বর্ণার স্বামী সৌদি প্রবাসী কামরুল হাসানের দায়ের করা মামলায় লালমাটিয়া ডি ব্লক-এর একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশ।

মামলার এহাজারে বলা হয়েছে, স্বামী-স্ত্রীর অন্তরঙ্গ কিছু ভিডিও গোপনে ধারণ করেন স্বর্ণা। ওই ব্যক্তি স্বামী হলেও টাকা না-দিলে সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন তিনি। এভাবে স্বামীকে ব্ল্যাকমেইলের ফাঁদে ফেলেন স্বর্ণা। এক পর্যায়ে স্বামী বাধ্য হন স্বর্ণাকে ডিভোর্স দিতে।

স্বর্ণা বিজ্ঞাপনে পরিচিত মুখ। ২০১৫ সালে স্বর্ণা অভিনীত ‘রানআউট’ সিনেমাটি মুক্তি পায়।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা