বিনোদন

যার জন্যে আলিয়ার মন উতলা

বিনোদন ডেস্ক: বলিউডের অন্যতম সুদর্শন নায়ক হলেন রণবীর কাপুর। সম্প্রতি তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রয়েছেন আইসোলেশনে। চিকিৎসকের পরামর্শ মতো চলছেন রণবীর।

রণবীরের কোভিড পজিটিভ হওয়ার খবর সামাজিক মাধ্যমে জানিয়েছিলেন তার মা নীতু কাপুর। তিনি আশা প্রকাশ করেন- রণবীর শিগগিরই সুস্থ হয়ে উঠবেন। এদিকে নায়ককে না দেখতে পেয়ে যেন একটু বেশি উতলা হয়ে পড়েছেন প্রেমিকা আলিয়া ভাট। তাকে দেখার আগ্রহে যেন তার দুটি চোখ যায় যায়।

প্রেমিক রণবীরকে দেখতে না পেয়ে, তাকে স্পর্শ করতে না পেরে যেন অস্থির বলিউড নায়িকা আলিয়া ভাট। তাকে ছাড়া যেন তার ভাল লাগছে না। আর সেই বিষয় স্পষ্ট করে দেন আলিয়া ভাট। নিজের ইনস্টাগ্রামে তেমনি ধরনের ছবি শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, 'মেজর মিসিং'। এতেই ভক্তরা বুঝেছেন, রণবীরের অনুপস্থিতি এখন আলিয়াকে পোড়াচ্ছে।

রণবীরের আগে তার মা নীতুও করোনায় আক্রান্ত হয়েছিলেন। ‘যুগ যুগ জিয়ো’ ছবির শ্যুটিং করতে গিয়েই করোনায় আক্রান্ত হন নীতু। মায়ের পর এবার করোনায় আক্রান্ত রণবীর। ফলে এই কঠিন সময়ে পরিবারই তার সবচেয়ে বড় ভরসা বলে জানান নীতু।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা