বিনোদন

কটাক্ষের শিকার সোহিনী

বিনোদন ডেস্ক : কলকাতার জনপ্রিয় টেলিভিশন ও চলচ্চিত্রাভিনেত্রী সোহিনী সরকার। চলচ্চিত্রে পা রেখেই বাজিমাত করেন তিনি। অভিনয় দক্ষতার প্রমাণ যেমন দিয়েছেন তেমনি রূপের জাদুতেও দর্শক মাতিয়েছেন সোহিনী সরকার।

ব্যক্তি জীবনে স্বাধীনচেতা মানুষ সোহিনী। তাই নিজের ভালোলাগাকে বরাবরই প্রাধান্য দিয়ে থাকেন। তার নজির একাধিক রয়েছে তার ব্যক্তিগত জীবনে। প্রেম ভালোবাসা নিয়েও তাকে খোলামেলা কথা বলতে শোনা গেছে।

এক সময় লিভ টুগেদার করতেন তাও গণমাধ্যমে অকপট স্বীকার করেছেন। অবশ্য এ নিয়ে সমালোচনার মুখেও পড়তে হয়েছিল তাকে।

এবার ওয়েস্টার্ন লুকে ক্যামেরাবন্দি হয়ে নেটিজেনদের কটাক্ষের শিকার হলেন সোহিনী সরকার। সম্প্রতি সোহিনী সরকার বেশ কিছু ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। তার প্রিয় কালো রঙের পোশাক পরে ক্যামেরাবন্দি হয়েছেন। এসব ছবিতে নিয়নের আলোয় সুস্পষ্ট বক্ষ বিভাজিকায় হয়ে উঠেছন মোহময়ী।

এদিকে নেটিজেনরা কটাক্ষ করে মন্তব্য করেছেন। একজন মন্তব্যে লিখেছেন—‘আপনার কাছ থেকে এই ধরনের ছবি আশা করিনি।’ সামি নামে একজন লিখেছেন—‘অন্যদের থেকে তফাত কি আর রইল! বং রূপেতেই পাগল ছিলাম। ওয়েস্টার্ন কালচারে গা ভাসালে নাই পারতে।’ শুভ গুহ নামে আরেকজন লিখেছেন—‘লজ্জা থাকা উচিত।’ এমন অসংখ্য মন্তব্য ভরে আছে কমেন্ট বক্সে। অবশ্য অনেকে অভিনেত্রীর সাহসী ছবির প্রশংসাও করেছেন।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা