বিনোদন

ভারতীয় কৃষকদের পাশে মার্কিন শিল্পী রিহান্না

বিনোদন ডেস্ক: ভারতীয় কৃষক আন্দোলনের পক্ষে অনেকে মত দিচ্ছেন। আবার কেউ কেউ কৃষকদের বিপক্ষেও কথা বলছেন। বিদেশি অনেক রাষ্ট্রনেতার মতো এবার মার্কিন পপ গায়িকা রিহান্না সরাসরি ভারতীয় কৃষকদের পাশে দাঁড়িয়েছেন।

চলমান এই আন্দোলনকে সমর্থন জানিয়ে রিহান্না টুইটারে একটি পোস্ট করেছেন। তাছাড়া রিহান্নার মতো একইভাবে সমর্থন জানিয়েছেন সুইডিশ পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) রাতে দেখা যায়, কৃষক আন্দোলনের একটি ছবি টুইটারে পোস্ট করেছেন রিহান্না। সেখানে তিনি লেখেন, '‌কেন আমরা এই নিয়ে কথা বলছি না?‌' বিক্ষোভস্থলে ইন্টারনেট সেবা বন্ধের একটি খবরও যুক্ত করেন পোস্টে।‌

সোশ্যাল মিডিয়ায় রিহান্নার ফলোয়ারের সংখ্যা ১০ কোটিরও বেশি। এই পোস্টের পর স্বাভাবিকভাবেই দাবানলের মতো ছড়িয়ে পড়ে ভারতে কৃষক বিক্ষোভের খবর। অনেক মানুষ সামাজিক মাধ্যমে এ নিয়ে সরব হন।

রিহান্নার মতোই কৃষক বিক্ষোভের সমর্থনে দেন গ্রেটা থুনবার্গ। তিনিও কৃষক বিক্ষোভ নিয়ে একটি খবরের লিঙ্ক শেয়ার করেছেন টুইটারে। এর আগে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডও কৃষকদের পাশে দাঁড়িয়েছিলেন। এটি নিয়ে অবশ্য অসন্তোষ প্রকাশ করেছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা