বিনোদন

এবার রিহান্নার সমালোচনায় অর্পিতা

বিনোদন ডেস্ক: পাশের দেশ ভারত এখন উত্তাল কৃষক আন্দোলন নিয়ে। দেশটির বিভিন্ন রাজ্য থেকে কৃষকরা এই আন্দোলনে সমর্থন জানাচ্ছেন। ভারতের নতুন কৃষি আইন সংশোধন দাবী করছে আন্দোলনকারীরা। আর এই নিয়ে পক্ষে ও বিপক্ষে দুইভাগ দেখা দিয়েছে বৈশ্বিক বিনোদন জগতেও। সেলেব্রিটিরা নিজেদের মত জানিয়ে পোস্টও দিচ্ছেন সামাজিক মাধ্যমে। আর এর জেরে হচ্ছে তুমুল আলোচনা-সমালোচনা।

মার্কিন পপ তারকা রিহান্না এবং পরিবেশকর্মী গ্রেটা থানবার্গ কৃষকদের আন্দোলনকে সমর্থন জানিয়ে টুইট করেন।রিহান্না প্রথমে টুইট করেন 'কৃষক আন্দোলন নিয়ে আমরা কেন কথা বলছি না'। এরপর রিহান্নাকে সমর্থন জানিয়ে টুইট করতে শুরু করেন দিলজিৎ দোসাঞ্জ, স্বরা ভাস্কর, রিচা চাড্ডা, শিবানী দান্ডেকররা।

আবার, অন্যদিকে রিহান্নার টুইটের বিরুদ্ধে পালটা মুখ খোলেন কঙ্গোনা রানাওত, সচিন টেন্ডুলকার, লতা মঙ্গেশকর, অক্ষয় কুমাররা। স্বাভাবিকভাবেই তীব্র সমালোচনার মুখে পড়তে হয় তাদেরকে।

এদিকে রিহান্নাকে সমর্থন দিয়ে টলিউড অভিনেত্রী শ্রীলেখা লেখেন- 'জাগ উঠো ইনসান'। কিন্তু অভিনেত্রী অর্পিতা চ্যাটার্জীর বক্তব্য কৃষক আন্দোলন নিয়ে অন্যরকম।

অর্পিতা মত প্রকাশ করে সরব হলেন রিহান্না এবং গ্রেটার বিরোধিতা করে। তিনি ফেসবুকে রিহান্নার ফেনটি বিউটি পণ্যের বয়কটের কথা উল্লেখ করে লেখেন, 'ভারতে প্রকৃতপক্ষে কী চলছে, তা নিয়ে কোনও ধারণাই নেই রিহান্না এবং গ্রেটা থানবার্গের।'

অর্পিতার এই পোস্টের পর থেকেই তার পক্ষে ও বিপক্ষে মুখ খুলেছেন অনেকে। নেটিজেনদের একাংশ, অর্পিতার উদ্দেশ্যে বলছেন তিনি বিজেপির হয়ে পক্ষপাতিত্ব করছেন। কেউ বলছেন, অভিনেত্রী যা বলেছেন তা ঠিকই।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা