পিতৃত্বকালীন ছুটিতে যাচ্ছেন সাইফ আলি খান
বিনোদন

পিতৃত্বকালীন ছুটিতে যাচ্ছেন সাইফ আলি খান

বিনোদন ডেস্ক : নিজের চতুর্থ সন্তান জন্মের সময় পরিবারের পাশে থাকতে পিতৃত্বকালীন ছুটিতে যাচ্ছেন বলিউড অভিনেতা সাইফ আলি খান। সব শুটিং থেকে বিরতি নিচ্ছেন তিনি।

সাইফ আলি খান একটি ম্যাগাজিনে সাক্ষাৎকারে নিজেই একথা জানিয়েছেন। তিনি বলেন, “বাড়িতে যখন নতুন অতিথি আসতে চলেছে, তখন কে কাজ করতে চায়। যদি নিজের সন্তানকে বড় হতে নাই দেখি, তাহলে তো বড় ভুলই করলাম।”

প্রথম সন্তান সারা আলি খান যখন জন্মের সময়ও পিতৃত্বকালীন ছুটিতে ছিলেন তিনি। তিনি বলেন, একজন অভিনেতা হিসেবে তিনি তার কাজ ভালোবাসেন। আবার নিজের পরিবারের সঙ্গেও ঘুরতে, সময় কাটাতে, বাচ্চাদের বড় হতে দেখতে ভালোবাসেন। এমন পরিবার থাকার জন্য, তিনি নিজেকে ভাগ্যবান বলে মনে করেন।

তৈমুর আলি খানের পর দ্বিতীয়বার মা হতে যাচ্ছেন কারিনা কাপুর খান। সব ঠিক থাকলে আগামী সপ্তাহে নতুন অতিথিকে স্বাগত জানাবেন সাইফ-কারিনা দম্পতি।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা