বিনোদন

দেশ নাটকের ইশরাত নিশাতকে স্মরণ

বিনোদন ডেস্ক : আলোচনা, স্মৃতিচারণ, আবৃত্তি, সঙ্গীত ও সেতারের সুরের মধ্য দিয়ে নাট্য নির্দেশক ইশরাত নিশাতকে স্মরণ করেছে সংস্কৃতিকর্মীরা।

ইশরাত নিশাতের প্রথম মৃত্যুবার্ষিকীতে বুধবার (২০ জানুয়ারি) এই অনুষ্ঠানের আয়োজন করে থিয়েটার সংগঠন দেশনাটক। সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে অনুষ্ঠিত হয় এই আায়োজন।

অনুষ্ঠানের শুরুতেই তৌহিদ মিতুল নির্মিত তথ্যচিত্র প্রদর্শন করা হয়। তথ্যচিত্রে ইশরাত নিশাতের জীবনের নানা দিক নিয়ে কথা বলেন, নাট্যজন মামুনুর রশীদ, নাসিরউদ্দিন ইউসুফ, মাসুম রেজা, আজাদ আবুল কালাম, জুলফিকার চঞ্চল ও সঙ্গীতশিল্পী বাপ্পা মজুমদার। এর আগে পরিবেশিত হয় রবীন্দ্রসঙ্গীত।

আলোচনা পর্বে প্রয়াত এই নাট্যজনের যাপিতজীবন ও তার থিয়েটার জীবন নিয়ে কথা বলেন, মামুনুর রশীদ, আতাউর রহমান, নাসির উদ্দিন ইউসুফ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, সাধারণ সম্পাদক হাসান আরিফ, গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল কামাল বায়েজীদ, অনন্ত হিরা, জলের গানের রাহুল আনন্দ প্রমুখ।

স্মৃতিচারণ করেন প্রয়াত এই নাট্যকর্মীর ছোট বোন নিসবাত আনোয়ার।
মিলনায়তনে নাট্যজনদের কথামালায় যেমন ইশরাত নিশাত বিমূর্ত হয়ে উঠছিলেন, ঠিক তেমনি নাট্যশালার লবি থেকে সেতারের সুর শোকে মূহ্যমান করে তুলেছিল নাট্যকর্মী ও সুহৃদদের।

বক্তারা বলেন, একটি আন্দোলন, একটি সাহস, একটি চেতনা, একটি প্রতিবাদের নাম ইশরাত নিশাত। তার মত নিবেদিত থিয়েটারকর্মী বর্তমান সমাজে খুবই বিরল। নাটককে নিজের পরিবারের একটি অংশ মনে করতেন তিনি। মৌলবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে তিনি ছিলেন নির্ভীক এক হাতিয়ার। সম্পূর্ণ আয়ুষ্কালকেই ব্যয় করেছেন নাটকের পেছনে। সৈরাচার আমলে ‘যাত্রা নাস্তি’ নামের একটি পথনাটক রচনার মধ্য দিয়েই নিজের নাট্যজীবন শুরু। এরপর মঞ্চনাটকে নির্দেশনা ও অভিনয়ে যুক্ত হয়ে পড়েন তিনি।

নাট্যকর্মীদের জন্য তিনি ছিলেন পরম আশ্রয়। দেশ নাটকের জন্য তার নিরলস শ্রম, দলের সদস্যদের উদ্ধুদ্ধ করা ও আগলে রাখা এসব এখন আনন্দ বেদনার স্মৃতি। তার সাংগঠনিক শক্তি ছিল অপরিসীম। দলের সাংগঠনিক দায়িত্বে দক্ষতার পরিচয় দিলেও থিয়েটারের রাজনীতিতে তিনি কখনও জড়াননি। থিয়েটারের মঞ্চে তিনি যেমন গুরুগম্ভীর একজন মানুষ ছিলেন, ঠিক তেমনি পারিবারিক ও ব্যক্তিজীবনে তিনি ছিলেন কোমল হৃদয়ের একজন মানুষ। ভালো নির্দেশনার পাশাপাশি তিনি খুব ভালো রান্না করতেন। তার প্রয়াণে নাট্যাঙ্গনে যে শূণ্যতার সৃষ্টি হয়েছে তা পূরণ হওয়ার নয়।

কথামালার ফাঁকে ফাঁকে আবৃত্তি পরিবেশন করেন বাচিকশিল্পী হাসান আরিফ। সঙ্গীত পরিবেশন করে জলের গান।

সান নিউজ/এইচএস/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা