বিনোদন

প্রভাসের নায়িকা দিশা পাটানি নাকি ক্যাটরিনা?

বিনোদন ডেস্ক : ‘ইয়ং রেবেল’ প্রভাস। তেলেগু সিনেমার জনপ্রিয় এই অভিনেতার পরবর্তী সিনেমা ‘সালার’। এতে তার নায়িকা চরিত্রে কে অভিনয় করবেন তা নিয়ে চলছে জল্পনা।

‘সালার’ সিনেমাটি পরিচালনা করছেন ‘কেজিএফ’খ্যাত প্রশান্ত নীল। সম্প্রতি এই সিনেমার মহরত অনুষ্ঠিত হয়েছে। খুব শিগগির শুটিংও শুরু হবে। কিন্তু নায়িকা চরিত্রে কে অভিনয় করবেন এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি নির্মাতা।

শুরুতে শোনা যায়, ‘সালার’ সিনেমায় প্রভাসের বিপরীতে অভিনয় করবেন বলিউড ডিভা দিশা পাটানি। তবে নতুন করে গুঞ্জন উঠেছে, সিনেমাটিতে নায়িকা চরিত্রে হাজির হবেন গ্ল্যামারগার্ল ক্যাটরিনা কাইফ। তাকেই নাকি চূড়ান্ত করেছেন নির্মাতারা। তবে এ বিষয়ে তাদের পক্ষ থেকে এখনো কোনো ঘোষণা দেওয়া হয়নি।

এছাড়া ‘সালার’ সিনেমায় খল চরিত্রে অভিনেতা জন আব্রাহামকে দেখা যাবে বলেও গুঞ্জন চাউর হয়েছে। পুরো ভারতজুড়ে পাঁচটি ভাষায় সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন নির্মাতারা।

‘সালার’ সিনেমায় প্রভাসকে ভিন্ন লুকে দেখা যাবে। এজন্য নিজেকে প্রস্তুত করছেন ‘বাহুবলি’ সিনেমাখ্যাত এই অভিনেতা। শারীরিক গড়নে বিশেষ পরিবর্তন আনছেন তিনি। এই বিষয়ে তাকে সাহায্য করছেন তার ট্রেনার লক্ষণ রেড্ডি।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা