বিনোদন

বলিউডে পা রাখার আগেই ভাইরাল শানায়া

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা সঞ্জয় কাপুর ও অভিনেত্রী মাহীপ কাপুরের মেয়ে শানায়া। শোনা যাচ্ছে, খুব শিগগির বলিউডে পা রাখতে চলেছেন তিনি। কিন্তু তার আগেই নেট দুনিয়ায় ভাইরাল শানায়া।

ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন মাহীপ কাপুর। এতে গানের তালে কোমর দোলাতে দেখা গেছে শানায়াকে। তার সঙ্গে ছিলেন কোরিওগ্রাফার যশ। ক্যামিলা কাবেলো ও ফারেল উইলিয়ামসের ‘সাংগ্রিয়া ওয়াইন’ গানে নেচেছেন সঞ্জয় কাপুর কন্যা। ভিডিও ক্যাপশনে মাহীপ লিখেছেন, ‘সে এটি তার মায়ের কাছ থেকে পেয়েছে।’

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ভাইরাল হয়েছে। অনেকেই শানায়ার নাচের প্রশংসা করেছেন। পাশাপাশি কেউ কেউ তাকে যত দ্রুত সম্ভব রুপালি পর্দায় দেখার আগ্রহ প্রকাশ করেছেন। এছাড়া সুনিতা কাপুর, ভাবনা পান্ডে, সীমা খান, ফারাহ খান, মান্যতা দত্তসহ অনেক তারকা শানায়ার এই ভিডিওতে লাভ রিয়াক্ট দিয়েছেন।

এদিকে ক্যামেরার সামনে অভিষেক না হলেও ইতোমধ্যে ক্যামেরার পেছনে কাজ করেছেন শানায়া। জানভি কাপুর অভিনীত ‘গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল’ সিনেমায় পরিচালকের সহকারী হিসেবে কাজ করেছেন তিনি।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা