বিনোদন

চঞ্চলকে দেখা যাবে বঙ্গবন্ধুর বাবার চরিত্রে

বিনোদন প্রতিবেদক : জাতির জনক শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত হচ্ছে জীবনীনির্ভর ছবি ‘বঙ্গবন্ধু’। এটি নির্মাণ করছেন মুম্বাইয়ের প্রখ্যাত পরিচালক শ্যাম বেনেগাল। বাংলাদেশ-ভারত সরকারের যৌথ প্রযোজনায় এই ছবিটি নির্মাণ করা হচ্ছে। এরই মধ্যে প্রকাশ্যে এসেছে এতে অভিনয় করতে যাওয়া অভিনয় শিল্পীদের নাম।

তবে এবার জানা গেল, ছবিতে বঙ্গবন্ধুর বাবা শেখ লুৎফুর রহমানের চরিত্রে অভিনয় করবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা চঞ্চল চৌধুরী। তিনি অভিনয় করবেন শেখ লুৎফুর রহমানের ৪৫-৬৫ বছর বয়সের ভূমিকায়। এর পরের বয়স থেকে অভিনয় করতে দেখা যাবে বরেণ্য অভিনেতা খায়রুল আলম সবুজকে।

গতকাল সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে ‘বঙ্গবন্ধু’র জন্য নির্বাচিত শিল্পী ও কলাকুশলীদের সঙ্গে পরিচিতিমূলক অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. গওহর রিজভী, তথ্যসচিব খাজা মিয়া ও তথ্য কমিশনার আবদুল মালেকসহ অনেকে।

বঙ্গবন্ধুর জীবনীনির্ভর এই ছবিতে অভিনয় করা প্রসঙ্গে চঞ্চল চৌধুরী বলেন, ‘এতে অভিনয় করছি, গতকালই এর ঘোষণা দেওয়া হয়েছে। এই ছবিতে অভিনয় করা মানে, বড় একটি কাজ করা। ইতিহাসের অংশ হয়ে থাকা। খুব ভালো একটা কাজ হতে যাচ্ছে। এটা আমার জন্য বিশাল অভিজ্ঞতার বিষয় হবে।’

জানা গেছে, আগামী ১৯ জানুয়ারি চঞ্চল চৌধুরীসহ বেশ কয়েকজন অভিনয়শিল্পী মুম্বাইয়ে যাচ্ছেন। আর ২৫ জানুয়ারি থেকে সেখানে ছবির প্রথম লটের শুটিং শুরু হচ্ছে। চলবে ১০ এপ্রিল পর্যন্ত।

‘বঙ্গবন্ধু’ ছবিতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করবেন আরিফিন শুভ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোটবেলার চরিত্রে নুসরাত ফারিয়া ও বড়বেলার চরিত্রে জান্নাতুল সুমাইয়া হিমি। এছাড়া তাজউদ্দীন আহমদের চরিত্রে ফেরদৌস আহমেদ এবং বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে অভিনয় করবেন নুসরাত ইমরোজ তিশা।

অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রগুলোয় দেখা যাবে- দিলারা জামান (সাহেরা খাতুন), সায়েম সামাদ (সৈয়দ নজরুল ইসলাম), শহীদুল আলম সাচ্চু (এ কে ফজলুল হক), প্রার্থনা দীঘি (ছোট রেনু), রাইসুল ইসলাম আসাদ (আবদুল হামিদ খান ভাসানী), গাজী রাকায়েত (আবদুল হামিদ), তৌকীর আহমেদ (সোহরাওয়ার্দী), সিয়াম আহমেদ (শওকত মিয়া) ও মিশা সওদাগর (জেনারেল আইয়ুব খান)।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা