বিনোদন

কোয়ারেন্টিন নিয়মভঙ্গ: আরবাজ-সোহেলের বিরুদ্ধে মামলা

বিনোদন ডেস্ক : কোয়ারেন্টিন নিয়মভঙ্গ করায় বলিউড নির্মাতা-অভিনেতা ও সুপারস্টার সালমান খানের দুই ভাই আরবাজ ও সোহেল খানের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। তাদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছে বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশন (বিএমসি)।

সোমবার (৪ জানুয়ারি) মুম্বাইয়ের খার থানায় মামলাটি দায়ের হয়। ভারতীয় দণ্ডবিধির ১৮৮ ও ২৬৯ ধারায় মামলা দায়ের হয়েছে। এই দুই তারকার বিরুদ্ধে অভিযোগ, তারা বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের নিয়মভঙ্গ করেছেন। সোহেল খানের ছেলে নির্বান খানের বিরুদ্ধেও একই অভিযোগ উঠেছে।

বিএমসির অভিযোগ, এই তিনজন গত ২৫ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাত থেকে ভারতে ফিরেছেন। কোভিড-১৯ নিয়ম অনুযায়ী তাদের সাতদিনের জন্য বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকার কথা ছিল। কিন্তু তারা সেটি মানেননি।

জানা যায়, বিমানবন্দর ছাড়ার সময় আরবাজ, সোহেল ও নির্বান কর্তৃপক্ষকে জানিয়েছিলেন, তারা বান্দ্রার একটি বিলাসবহুল হোটেলে সাতদিন আলাদা থাকবেন। এরপর বাড়ি ফিরবেন। কিন্তু ২৬ ডিসেম্বরই তারা বাড়ি ফিরে যান। তারপরই মামলাটি দায়ের হয়।

যদিও সোহেল খান জানান, তিনি ও আরবাজ ২৫ ডিসেম্বর দেশে ফিরলেও তার ছেলে আসেন ৩০ তারিখ। আর বিমানবন্দরে তাদের করোনা পরীক্ষাও হয়েছিল। রিপোর্ট নেগেটিভ আসায় কোয়ারেন্টাইনে না থেকে বাড়ি ফিরেছেন তারা।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা