বিনোদন

অভিনয় ছেড়ে ছেলেদের স্বাস্থ্যের দায়িত্ব নেবেন স্বস্তিকা!

বিনোদন ডেস্ক : অভিনয় ছেড়ে ছেলেদের স্বাস্থ্যের দিকে এবার খেয়াল রাখতে হবে স্বস্তিকা মুখার্জিকে। তবে এটা কোন বাধ্যবাধকতা না, শুধুমাত্র তাকে কলকাতার ছেলেদের জন্য এই প্রস্তাব দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৫ জানুয়ারি) ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মূলত স্বস্তিকা মুর্খাজিকে ভারতীয় এফএম রেডিও ৯৩.৫ রেড এফএম-এর একটি অনুষ্ঠানে এ প্রস্তাব দেন রেডিও জকি প্রবীণ শেঠিয়া।

সেই অনুষ্ঠানের একটি অংশ স্বস্তিকা তার ইনস্টাগ্রামে শেয়ার করেন। শেয়ার করা ভিডিওতে দেখা যায়, হালকা গোলাপি রঙের শাড়ি ও কালো ব্লাউজ পরে মন দিয়ে কথা শুনছেন। চোখে কাল‌ো রঙের বড় একটি ক্যাট-আই ফ্রেম।

ক্যামেরার পেছন দিক থেকে শোনা প্রবীণের কণ্ঠস্বর। প্রবীণ বলেন 'আপনি খুব সহজে ৫০ থেকে ৬০ জন ছেলেকে স্বাস্থ্যবান বানিয়ে দিতে পারেন।' প্রতিউত্তরে স্বস্তিকা জিজ্ঞাসা করলেন 'কি ভাবে?'। তখন প্রবীণ বলেন, 'আপনি যদি রোজ একটু মর্নিংওয়াকে বের হন, তাহলে আপনার পিছনে মোটামুটি ৫০ থেকে ৬০টি ছেলে তো আসবেই দৌড়তে দৌড়তে।'

প্রবীণের কথা শেষ হতে না হতেই হাসিতে ফেটে পড়েন অভিনেত্রী। ভিডিওটি শেষ হয় একটি মিষ্টি ব্যাকগ্রাউন্ড মিউজিকে। হাসতে হাসতে স্লো মোশনে চলতে লাগল অভিনেত্রীর নাচ।

ক্যাপশনে লেখা, ‘হা হা হা! আরজে প্রবীণের সঙ্গে আরও মজাদার কথাবার্তা আসতে চলেছে। কান রাখুন।’ শেষে নিজের সাজসজ্জার কৃতিত্ব দিলেন নির্দিষ্ট ব্যক্তিদের। ধন্যবাদ জানালেন শাড়ি ও কানের দুলের জন্য।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা