বিনোদন

‘আমি এখন ১০০ ভাগ খাঁটি সিঙ্গেল’

বিনোদন প্রতিবেদক : বিচ্ছেদের পর নেটিজেনদের কটু আক্রমণ থেকে রক্ষা পেতে ফেসবুককে সাময়িক বিদায় জানিয়েছিলেন অভিনেত্রী শবনম ফারিয়া। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আবারও ফিরেছেন সামাজিক যোগাযোগের এ মাধ্যমে। বছরের প্রথম দিনে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে ফিরেছেন ফারিয়া।

সোমবার (৪ জানুয়ারি) নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন এ অভিনেত্রী। লিখেছেন, ‘শান্তিনগর থেকে বনানী একটা ডাইরেক্ট রাস্তা/ফ্লাইওভার/আন্ডারগ্রাউন্ড রাস্তা, এমন ধরনের কিছু একটা বানায় দেয়া যায় না??? আমার জিম বনানী, আমার টেইলার বনানী, আমার পার্লার বনানী, ঢাকা শহরের সব সুন্দর ছেলেরা বনানী!!! প্লিজ কেউ কিছু একটা করেন !!! নাইলে একটা ক্যাবল কার এরই লাইন বানায় দেন! ঝুলে ঝুলে যাইগা..।’

ফারিয়ার স্ট্যাটাসে অভিনেত্রী আশনা হাবিব ভাবনা লিখেছেন, ‘বনানী বাসা নাও প্লিজ। আমিও আসব থাকতে।’ তার নীচে ফারিয়া উত্তর দিয়েছেন, ‘না না, তুমি ধানমন্ডি থাকো!!! আমি এখন ১০০ ভাগ খাঁটি সিঙ্গেল! সুন্দর ছেলে দেখা আমার নৈতিক দায়িত্ব!!! এমন কইরো না আমার সাথে!’

ফারিয়ার এ প্রতিউত্তর হাস্যরস তৈরি করেছে নেটিজেনদের মাঝে। শতাধিক ‘হা হা’ রিয়েক্ট পড়েছে কমেন্টসটিতে।

ফারিয়ার ফেসবুক ডিঅ্যাকটিভ করার ঘটনা এবারই প্রথম নয়। ‘কে হবে মাসুদ রানা’ প্রতিযোগিতার অডিশন রাউন্ডে প্রতিযোগিদের সঙ্গে বিরূপ আচরণ করায় সেবারও সোশ্যাল দুনিয়ায় আক্রমণের মুখে পড়েছিলেন এ অভিনেত্রী। তখনও বেশ কিছুদিন ফেসবুক থেকে বিচ্ছিন্ন ছিলেন ফারিয়া।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা