বিনোদন

মাসজুড়ে সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক : জানুয়ারি মাসজুড়ে শুরু হলো দেশের ১০ উপজেলায় দুই দিন করে সাংস্কৃতিক উৎসবের আয়োজন। বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে সোমবার (৪ জানুয়ারি) বিকেলে ভার্চ্যুয়াল এক আয়োজনে এই উৎসবের উদ্বোধন হয়। উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি।

উদ্বোধনী বক্তৃতায় সিমিন হোসেন রিমি বলেন, সংস্কৃতি চর্চার মাধ্যমে আমাদের সমাজ ও সমাজের সকলকে সামাজিক ও পারিপার্শ্বিক দিক থেকে যোগ্য করে গড়ে তুলতে হবে। সেজন্য সংস্কৃতি চর্চার সঙ্গে পাঠাগার ভিত্তিক সমাজ গড়ে তোলা প্রয়োজন। আর শিল্পকলা একাডেমি যখন বিভিন্ন সাংস্কৃতিক কাজগুলো করে থাকে, তখন বাংলা ভাষার উচ্চারণ চর্চা বা শেখানোর জন্যও তারা কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারে।

এসময় তিনি করোনাকালীন সময়ে অনলাইনে শিল্পকলা একাডেমির বিভিন্ন আয়োজনের জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। আর উপজেলা সাংস্কৃতিক উৎসবগুলো যেন স্বাস্থ্যবিধি মেনে পালন করা হয়, সেজন্যও আহ্বান জানান।

উল্লেখ্য, বাংলাদেশ শিল্পকলা একাডেমি জেলা থেকে উপজেলা পর্যন্ত বিস্তৃত হয়েছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি ১০টি উপজেলায় ভবন ও মুক্তমঞ্চ নির্মাণ করেছে। সেই উপজেলাগুলোতেই অনুষ্ঠিত হচ্ছে এই উৎসব। এই উপজেলাগুলো হলো-মাদারীপুরের শিবচর (উৎসব অনুষ্ঠিত হবে ৪-৫ জানুয়ারি), গাজীপুরের কাপাসিয়া (১৩-১৪ জানুয়ারি), ঢাকার নবাবগঞ্জ (২২-২৩ জানুয়ারি), নীলফামারীর ডোমার (২৫-২৬ জানুয়ারি), পিরোজপুরের ভান্ডারিয়া (২৫-২৬ জানুয়ারি), জামালপুরের মেলান্দহ (২৭-২৮ জানুয়ারি), চট্টগ্রামের রাঙ্গুনিয়া (২৯-৩০ জানুয়ারি), দিনাজপুরের কাহারোল (২৯-৩০ জানুয়ারি), খুলনার ডুমুরিয়া (৩০-৩১ জানুয়ারি) এবং চাঁদপুরের মতলব উপজেলা (৩০-৩১ জানুয়ারি)।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত যুক্ত হন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী। তিনি বলেন, প্রতিটি উপজেলায় সাংস্কৃতিক কেন্দ্র এখন খুবই গুরুত্বপূর্ণ। আমরা এখন যেই সময়টা পার করছি, এই সময় আমাদের নতুন প্রজন্ম খেলাধূলা ও সংস্কৃতি চর্চা থেকে অনেক দূরে চলে গেছে। দেশ উন্নতির দিকে যাচ্ছে। আমাদের একটি নেশামুক্ত সমাজ গড়তে হবে। আমাদের একটি সন্ত্রাস মুক্ত সমাজ গড়তে হবে। এজন্য সাংস্কৃতিক অনুষ্ঠাগুলো খুবই গুরুত্বপূর্ণ।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. বদরুল আরেফীন, মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, শিবচরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান এবং চট্টগ্রামের জেলা কালচারাল অফিসার মো. মোসলেম উদ্দিন।

এই আয়োজনের মধ্য দিয়ে সংস্কৃতিচর্চা প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে যাবে এবং সমাজের রুচি বিভক্ত মানুষের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে মন্তব্য করেন অতিথিরা।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা