বিনোদন

আপাতত মধুচন্দ্রিমা উপভোগ করছি

বিনোদন ডেস্ক: বলিউডের বহু চর্চিত জুটি মালাইকা আরোরা ও অর্জুন কাপুর। প্রায় ছয় বছর ধরে প্রেম করছেন এই দুই তারকা। তারা একসঙ্গে বসবাসও করেন। তবে বিয়ে করেননি এখনো। এবার সেই আনুষ্ঠনিকতার সময় ঘনিয়ে এসেছে। শিগগিরই বিয়ে করতে চলেছেন তারা।

আরও পড়ুন: অস্ট্রেলিয়া সফরের অভিজ্ঞতা তিক্ত নয়

মালাইকা আরোরার বয়স এখন ৪৮ বছর। অন্যদিকে অর্জুন সবে ৩৬ বছরে। ফলে দু’জনের মধ্যে এক যুগের ব্যবধান। কিন্তু বয়সের পার্থক্য তাদের ভালোবাসায় বাধা হতে পারেনি। মনের বাসনাকে গুরুত্ব দিয়ে তারা সম্পর্কে লিপ্ত আছেন।

প্রথম দিকে নিজেদের সম্পর্ক নিয়ে জনসমক্ষে মুখ না খুললেও এখন সেই পরিস্থিতি বদলেছে। এখন আর কোনো লুকোচুরি নেই। নিজেদের সম্পর্ক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ খোলামেলা অর্জুন-মালাইকা। বিয়ে কবে করছেন? একাধিকবার এ প্রশ্নের মুখে পড়েছেন এ দুই তারকা। এবার এক অনুষ্ঠানে এসে সেই প্রশ্নের উত্তর দিলেন মালাইকা।

দুইজনের বয়সের মধ্যে পার্থক্য ১২ বছরের। তার ওপরে এক সন্তানের মা তিনি। অর্জুনের সঙ্গে সম্পর্কের প্রথম দিকে একাধিক বিতর্ক ও সমালোচনার মুখে পড়তে হয়েছিল মালাইকাকে। তবে সময়ের সঙ্গে বদলেছে পরিস্থিতি। এখন নিজেদের মধ্যে বেশ স্বচ্ছন্দ দুই তারকাই।

আরও পড়ুন: কিসে ত্বর সইছে না জাহ্নবীর?

বিয়ে নিয়ে কি চিন্তা ভাবনা তাদের? প্রশ্নে মালাইকার উত্তর, ‘আমরা এখন প্রি-হানিমুন পর্যায়ে রয়েছি। প্রতিটা মুহূর্ত চুটিয়ে উপভোগ করছি।’

তিনি আরও বলেন, ‘আমরা দুইজনেই যথেষ্ট অভিজ্ঞ। দুইজনে এটা নিয়ে সহমত যে, একে অপরের সঙ্গে জীবন কাটাতে চাই। বিয়ে নিয়ে আমরা নিজেদের মধ্যে মজা করলেও, তা নিয়ে গুরুত্ব দিয়ে চিন্তা ভাবনাও করেছি। তবে এখনই সবটা বলে দিতে চাই না আমরা।’

বয়সের পার্থক্যের কারণে কখনো কোনো সমস্যা দেখা দেয়নি? প্রশ্নে তার উত্তর, ‘অর্জুনের সঙ্গে নিজেকে আরও যুবতী মনে হয় আমার। যদিও ওর বয়স কম, তা সত্ত্বেও খুব কম মানুষই ওর মতো আমাকে বুঝতে পারে।’

বিয়ে নিয়ে এ মুহূর্তে না ভাবলেও, দুইজনে এক সঙ্গে থাকার পরিকল্পনা করে ফেলেছেন। আর এখন এক সঙ্গে ভালো থাকাতেই মন মালাইকার।

আরও পড়ুন: আমি রাষ্ট্রদ্রোহী না, ভুল করেছি

প্রসঙ্গত, মালাইকা আরোরা আগে বিয়ে করেছিলেন নির্মাতা ও অভিনেতা আরবাজ খানকে। ১৯৯৮ সালে তাদের বিয়ে হয়েছিল। দীর্ঘ ১৮ বছর পর ২০১৬ সালে তারা আলাদা হয়ে যান। পরের বছর তাদের বিচ্ছেদ কার্যকর হয়।

২০১৬ সাল থেকেই অর্জুনের সঙ্গে মালাইকার সম্পর্ক। গুঞ্জন আছে, এই প্রেমের কারণেই নাকি আরবাজের সঙ্গে মালাইকার সংসার ভেঙেছিল।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা