বিনোদন

সোশ্যাল মিডিয়ায় শ্রাবন্তীর যে ভিডিও ভাইরাল

বিনোদন ডেস্ক : অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি পরিবারিক বিষয় নিয়ে প্রতিনিয়ত খবরের শিরোনাম হচ্ছেন। বিশেষ করে স্বামী রোশান সিংয়ের সঙ্গে বিচ্ছেদের খবর ছড়িয়ে পড়ার পর থেকে তিনি আলোচনায় রয়েছেন। এবার তিনি ভাইরাল বিরহের গান গেয়ে।

অলকা ইয়াগনিক এবং কুমার শানুর গাওয়া ‘ম্যায় খিলাড়ি তু আনারি’ সিনেমার একটি গান গেয়ে ইনস্টাগ্রামে দিয়েছেন শ্রাবন্তী। তবে তিনি পুরো গান গাননি। গানের কয়েকটি লাইন গেয়েই ফের আলোচনায় শ্রাবন্তী।

কেউ কেউ মনে করছেন, এ গানের মাধ্যমে কাউকে বার্তা দেয়ার চেষ্টা করছেন শ্রাবন্তী। বিশেষ করে রোশান সিংকে। তাহলে কি বরফ গলতে শুরু করেছে রোশান-শ্রাবন্তীর অভিমানের? এমন প্রশ্ন উঠে এসেছে।

চারদিকে এত গুঞ্জন, তবে কিছুই স্পষ্ট করছেন না কলকাতার এ নায়িকা। বিচ্ছেদের আলোচনা শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন তিনি। এদিকে একাকিত্বে ভুগছেন রোশান। তারই একাধিক প্রমাণ নিজের ইনস্টাগ্রামে দিয়েছেন তিনি।

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা