বিনোদন

কন্যা সন্তানের মা হলেন অপি করিম

নিজস্ব প্রতিবেদক : নির্মাতা এনামুল করিম নির্ঝর ও অভিনেত্রী অপি করিমের সংসারে এলো নতুন অতিথি। কন্যা সন্তানের বাবা-মা হয়েছেন তারা। সোমবার(২৮ ডিসেম্বর) রাজধানীর স্কয়ার হাসপাতালে সন্তান জন্ম দেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন এই দম্পতির ঘনিষ্ঠজন নির্মাতা চয়নিকা চৌধুরী। তিনি বলেন, ‘মা ও সন্তান দুজনই ভালো আছে। অনেক দুঃসংবাদের মাঝে ভালো একটা সংবাদ পেলাম। আমি তো মনে করি, আরও এক অপি করিমের জন্ম হলো আজ।’

তবে এ বিষয়ে নির্ঝর ও অপি করিমের কোনো মন্তব্য পাওয়া যায়নি। তাদের দুজনকে ফোন করা হলে তারা কেউ-ই তা রিসিভ করেননি।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আজ সকাল ৯টা ৫২ মিনিটে মা হয়েছেন অপি করিম। বর্তমানে তিনি স্কয়ার হাসপাতালে আছেন। এ দম্পতির প্রথম সন্তান এটি।

সান নিউজ/কেটি/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা