বিনোদন

আ. লীগের কেন্দ্রীয় কমিটিতে ফেরদৌস

বিনোদন ডেস্ক : ফেরদৌস আহমেদ। বাংলা সিনেমার ব্যাপক জনপ্রিয় অভিনেতা। গণ্ডি পেরিয়ে ওপার বাংলার সিনেমাতেও অভিনয় করেছিলেন ফেরদৌস। অভিনয় গুণে দুই বাংলায় সমান জনপ্রিয় লাভ করেছেন এ অভিনেতা।

অভিনয়ের পাশাপাশি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত জনপ্রিয় এ নায়ক। দলীয় বিভিন্ন অনুষ্ঠানে প্রথম সারিতে দেখা যায় তাকে। শুধু তাই নয়, প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে জাতিসংঘের ৭৩তম অধিবেশনেও যোগ দিয়েছিলেন ফেরদৌস।

এবার দলীয় পদ পেয়েছেন এ অভিনেতা। বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক উপ-কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন তিনি। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) ৫৪ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ফেরদৌসের রাজনীতিতে আসার বিষয়টি নিয়ে ধোঁয়াশা ছিল মিডিয়া পাড়ায়। গেল জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন দৌড়েও তার নাম শোনা গিয়েছিল। যশোর-৩ আসন থেকে ভবিষ্যতে নির্বাচনও করতে পারেন তিনি। এমনটাও শোনা যায় ফিল্মপাড়ার বিভিন্ন আলোচনায়।

১৯৯৭ সালে চলচ্চিত্র ক্যারিয়ার শুরু করেছেন ফেরদৌস। ১৯৯৭ সালে ‘বুকের ভিতর আগুন’ সিনেমায় প্রথম অভিনয় করেন তিনি। তারপর শাবনূর, ঋতুপর্ণা, পূর্ণিমা, পপি, শাবনূর, মৌসুমীর সঙ্গে জুটিবদ্ধ হয়ে উপহার দিয়েছেন অসংখ্য ব্যবসা সফল সিনেমা।

ক্যারিয়ারের স্বীকৃতি হিসেবে চারবার ‘শ্রেষ্ঠ অভিনেতা’ ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, বাচসাস পুরস্কার, মেরিল প্রথম আলো পুরস্কার এবং টেলি সিনে অ্যাওয়ার্ডসসহ অনেক সম্মাননা পেয়েছেন তিনি।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা