বিনোদন

অবশেষে প্রেমে সফল হচ্ছেন আরিয়ানা

বিনোদন ডেস্ক : সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী আরিয়ানা গ্র্যান্ডে। প্রেম-বন্ধুত্বের সম্পর্ক যেনো কোথাও স্থায়ীত্ব পাচ্ছিলো না তার। এবার নয়া প্রেমিক ডালটন গোমেজের সঙ্গে বাগদান সারলেন তিনি। সম্প্রতি আংটি বদল করেছেন এই তারকা। ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি পোস্ট করে এর ঘোষণা দেন তিনি।

ছবিতে দেখা যায়, আরিয়ানার বাম হাতে ডায়মন্ডের আংটি। ক্যাপশনে লেখা হয়েছে, ‘চিরকাল এবং তারপর কিছু।’

২৭ বছর বয়সী আরিয়ানা গ্রান্ডের প্রেমিক ডালটন গোমেজের বয়স ২০ বছর। বর্তমানে তারা লস অ্যাঞ্জেলেসের বাড়িতে বাস করছেন। এই বছরের ফেব্রুয়ারিতে, আরিয়ানা তার নতুন প্রেমে আগ্রহের কথা জানান।

এর আগে অতিরিক্ত মাদক সেবন করে মারা যান আরিয়ানা গ্রান্ডের প্রেমিক ম্যাক মিলার। তারপর ঘটে আরেক অঘটন। বাগদানের পর সম্পর্ক ভেঙে যায় পেট ডেভিডসনের সঙ্গে। এবার আরিয়ানা গ্রান্ডে নিজের চেয়ে সাত বছরের ছোট প্রেমিক ডালটন গোমেজের সঙ্গে হাত মেলালেন।

আরিয়ানা ইনস্টাগ্রামে তুমুল জনপ্রিয় একজন তারকা। তাকে রেকর্ড কন্যাও বলা চলে। তার অর্জনে রয়েছে তিনটি আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডস, একটি এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ড, তিনটি এমটিভি ইউরোপ মিউজিক অ্যাওয়ার্ড এবং চারটি গ্র্যামি অ্যাওয়ার্ড মনোনয়ন।

উল্লেখ্য, আরিয়ানা গ্র্যান্ডের তিনটি অ্যালবাম আরআইএএ কতৃর্ক প্লাটিনাম হিসেবে স্বীকৃতি পেয়েছে। তার সঙ্গীত জীবন শুরু হয় মিউজিক ফ্রম ভিক্টোরিয়াস (২০১২) সাউন্ডট্রাকের মাধ্যমে। তিনি রিপাবলিক রেকর্ডসের সঙ্গে চুক্তিবদ্ধ হন এবং ২০১৩-এ তার প্রথম স্টুডিও অ্যালবাম ইউরস ট্রুলি প্রকাশ হয়। যেটি যুক্তরাষ্ট্রের বিলবোর্ড ২০০ এর তালিকায় প্রথম হিসেবে আত্মপ্রকাশ করে। অ্যালবামটির একক সঙ্গীত, ‘দ্য ওয়ে’ বিলবোর্ড হট ১০০, এর তালিকায় সেরা দশে অবস্থান করে।

গ্র্যান্ডের দ্বিতীয় স্টুডিও অ্যালবাম, মাই এ্যাভরিথিং (২০১৪), মার্কিন যুক্তরাষ্ট্রের তালিকায় প্রথম স্থানে আত্মপ্রকাশ করে এবং অন্যান্য ২৪টি দেশে এটি সেরা দশে অবস্থান করে।

‘তোমার সাফল্যের রহস্য কী?’ তরুণ কণ্ঠশিল্পী আরিয়ানা গ্র্যান্ডের কাছে এই প্রশ্ন রাখলে তিনি হয়তো বলবেন, দু-একটি বিপর্যয়। নিজের রেকর্ড নিজে ভেঙে এগিয়ে যাওয়ার জন্য জীবনে দু-একটি বিপর্যয়ের প্রয়োজন আছে হয়তো। নয়তো সাফল্যের চূড়ায় চড়া যায় না। মার্কিন কণ্ঠশিল্পী আরিয়ানা গ্র্যান্ডে নতুন নতুন রেকর্ড করতে বেশ পটু।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা