বিনোদন

এই শীতে ভেজা শাড়িতে স্বস্তিকা

বিনোদন ডেস্ক : শীতের মধ্যেও টানা ৬ দিন ভেজা শাড়িতে অভিনয় করেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়! এমনটাই তিনি জানিয়েছেন নিজের টুইটার অ্যাকাউন্টে। খবর আনন্দবাজার পত্রিকার।

খবরে বলা হয়, শীত এসেছে কলকাতায়। কনকনে উত্তরের হাওয়া। গা ঢাকছে সোয়েটার, জ্যাকেট, বাহারি টুপি। রাত বাড়লেই উষ্ণতার খোঁজে লেপ, কম্বলের নীচে আশ্রয় নিচ্ছে মানুষ। শুধু আরাম নেই স্বস্তিকা মুখোপাধ্যায়ের কপালে। হাড়হিম ঠাণ্ডাতেও অভিনেত্রী টানা ৬ দিন ভিজে শাড়ি পরে রয়েছেন! কেন?

স্বস্তিকার টুইট বলছে, পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়ের ‘মোহমায়া’ সিরিজে অভিনয় করতে গিয়ে আয়েস করে লেপের তলায় গুটিসুটি মেরে ঘুমের মোহ এবং মায়া, দুইই ত্যাগ করেছেন তিনি। চিত্রনাট্যের খাতিরে আপাতত তিনি ভিজে শাড়িতেই উৎসবের মওসুম উদযাপন করছেন।দেবালয় ভট্টাচার্যের ওয়েব সিরিজ ‘চরিত্রহীন ৩’-এর কাজ শেষ হতেই স্বস্তিকা ব্যস্ত ‘হইচই’ প্ল্যাটফর্মের আগামী সিরিজে। তারই ফাঁকে নিজের অবস্থা জানিয়ে রসিকতাও করেছেন, ‘এটাই অভিনেতার জীবন।’

নতুন সিরিজ আবারও নারী-কাহিনী। যার অন্যতম চরিত্রে তিনি। তার লুকের ছবিও শেয়ার করেছেন স্বস্তিকা। চরিত্রের দাবিতে অভিনেত্রীর পরনে খড়কে ডুরে তাঁতের শাড়ি। হাতে মোটা শাঁখা, পলা। পায়ে চওড়া করে আলতা। ঘাড়ের কাছে হাতখোঁপা। কপালে সিকি সাইজের সিঁদুর টিপ। সব মিলিয়ে আরও একবার স্বস্তিকা ঘরোয়া বাঙালি রমণী।

এই সিরিজের শ্যুটিংয়ে স্বস্তিকার সঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছে আর এক জনপ্রিয় অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায়কে। সেই ছবিও স্বস্তিকা শেয়ার করেছেন। ‘মোহমায়া’ দিয়ে প্রযোজনার দুনিয়ায় প্রথম পা রাখলেন চিত্রনাট্যকার সাহানা দত্ত।

এর আগের এক টুইটে স্বস্তিকা আরও জানিয়েছেন, ‘মোহমায়া’ তার আরও একটি স্বপ্ন পূরণ করেছে। দীর্ঘদিন ধরে পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়ের সঙ্গে কাজের জন্য মুখিয়ে ছিলেন তিনি, অবশেষে সফল হলেন।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা