বিনোদন

১২ বছরের ছোট প্রেমিককেই বিয়ে করলেন গওহর

বিনোদন ডেস্ক : বলিউডের লাভবার্ডস গওহর খান ও জায়েদ দরবার। নানা গুঞ্জন ও জল্পনার পর এবার তারা বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। তারিখও ঠিক করেছেন, ২৫ ডিসেম্বর। তবে করোনা মহামারির কারণে ঘটা করে বিয়ে করতে পারছেন না এই জুটি। অনুষ্ঠানে কেবল পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা থাকবেন।

বিগ বস’-এর ঘরে অত্যন্ত জনপ্রিয় প্রতিযোগিতা ছিলেন অভিনেত্রী ও মডেল গওহর খান। অভিনেতা কুশাল টেন্ডনের সঙ্গে তার সম্পর্ক ছিল বহুল আলোচিত। তবে সেই সম্পর্কে দাঁড়ি পড়েছিল অনেকদিন আগেই। অবশেষে গওহর বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সংগীত পরিচালক ইসমাইল দরবারের ছেলে জায়েদ দরবারের সঙ্গে।

পাত্রীর থেকে বয়সে ১২ বছরের ছোট পাত্র। বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেছে ইতোমধ্যেই। বিয়ের আগে যে রীতিগুলি থাকে সেগুলি পালন করতে এখন ব্যস্ত হবু দম্পতি। প্রাক বিয়ের প্রথম প্রচলিত সেরেমনি চিসকা-র ছবি আপলোড করেছেন তারা।

গায়ে হলুদের মতোই এই অনুষ্ঠানে হলুদ এবং গোলাপের কম্বিনেশনে পোশাক পরতে দেখা গেছে পাত্র পাত্রীকে। গওহর খান পরেছিলেন গোলাপি ও হলুদ এর মিশেলে একটি ভারী লেহেঙ্গা। সঙ্গে ছিল মানানসই টিকলি। অন্যদিকে জায়েদ পরেছিলেন হলুদ রঙের একটি কুত্তা ও পায়জামা। তাদের ছবিগুলি মুহূর্তে ভাইরাল হয়।

এর আগে একটি ডিজিটাল কার্ডের ভিডিও পোস্ট করেছিলেন গওহর খান। আগামী ২৫ অর্থাৎ বড়দিনে গাঁটছড়া বাঁধছেন গওহর ও জায়েদ। ছবি পোস্ট করে গৌহার জানিয়েছেন, জায়েদের সঙ্গে দেখা হওয়ার পর থেকেই তার জীবন অসাধারণ হয়ে উঠেছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা