বিনোদন

পুলিশ অফিসার হয়ে ফিরছেন কেয়া

বিনোদন প্রতিবেদক : দীর্ঘ বিরতি ভেঙ্গে পুলিশ অফিসার হয়ে ফিরছেন এক সময়ের ব্যস্ত চিত্রনায়িকা সাবরিনা সুলতানা কেয়া। স্থবির হয়ে যাওয়া অভিনয় ক্যারিয়ার আবারও গতিশীল করছেন তিনি। একাধিক ছবিতে কাজের প্রস্তাব পেয়েছেন এ চিত্রনায়িকা।

গত বছরের মাঝামাঝি সময়ে রকিবুল আলম রকিবের পরিচালনায় ‘ইয়েস ম্যাডাম’ নামের একটি নতুন ছবিতে চুক্তিবদ্ধ হন তিনি। করোনাকাল শুরু হওয়ার আগেই ছবিটির শুটিং শেষ করেছেন কেয়া। এতে তিনি একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন।

সম্প্রতি ছবিটির ডাবিংয়ের কাজ শেষ করেছেন তিনি। এর পাশাপাশি দীর্ঘ বিরতির পর একটি টিভি বিজ্ঞাপনেও কাজ করেছেন। এটি এখন প্রচার হচ্ছে টিভিতে।

এ বিষয়ে কেয়া বলেন, “নানা কারণেই আসলে মাঝে কিছু সময় অভিনয় থেকে দূরে থাকতে হয়েছিল আমাকে। তবে সেই সমস্যা কাটিয়ে উঠে এখন আবারও অভিনয়ে মনোযোগী হওয়ার চেষ্টা করছি। এখন পর্যন্ত অনেকের সঙ্গেই আমার কাজের বিষয়ে কথা হয়েছে। আশা করছি শিগগিরই সেগুলো চূড়ান্ত করব।”

যদি করোনাভাইরাস না থাকত, তা হলে এরই মধ্যে অনেক নতুন কাজে আমাকে দেখা যেত। এক জীবনে দর্শকের কাছে থেকে যে ভালোবাসা পেয়েছি, তা আমার জীবনের সেরা অর্জন বলেই মনে করি। দর্শকের ভালোলাগার মানুষ হয়েই বাকি জীবনটা কাটাতে চাই।’

প্রসঙ্গত, ২০০১ সালে মনতাজুর রহমান আকবরের পরিচালনায় ‘কঠিন বাস্তব’ ছবি দিয়ে বড়পর্দায় অভিষেক ঘটে কেয়ার। সেই ছবিতে কেয়ার অভিনয় প্রশংসিত হয়েছিল। এর পর প্রায় অর্ধশত ছবিতে অভিনয় করেন সফলতার সঙ্গে। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবির নাম ‘ ব্ল্যাক মানি’। এটি পরিচালনা করেছিলেন সাফিউদ্দিন সাফি।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা