বিনোদন

এবার আমেরিকা মাতাবে শাহরুখের নাইট রাইডার্স

বিনোদন ডেস্ক : ক্রীড়া জগতের সঙ্গে বলিউড বাদশাহ শাহরুখ খান সম্পর্কটা দীর্ঘদিনের। বিশেষ করে ক্রিকেট নিয়ে তার মাতামাতি নতুন করে বলার কিছু নয়। ক্রিকেটপ্রেমী শাহরুখের দল রয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এবং ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও (সিপিএল)।

ক্রিকেটের পেছনে মিলিয়ন ডলার খরচ করা বলিউডের কিং খান এবার লগ্নি করতে যাচ্ছেন আমেরিকান ক্রিকেটে। সম্প্রতি শাহরুখের নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজি দল কিনছে মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে।

আসন্ন আমেরিকান মেজর লিগ ক্রিকেটে অংশ নেবে দলটি। এ যাত্রায় শাহরুখের সঙ্গে রয়েছেন নাইট রাইডার্সের আরেক অংশীদার জুহি চাওলা এবং তার স্বামী জয় মেহতা।

ভারতীয় গণমাধ্যমগুলো দাবি করছে, শাহরুখ এক বিবৃতিতে এই কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘বেশ কিছু বছর ধরেই নাইট রাইডার্স ফ্রাঞ্চাইজিটি আমরা পুরো বিশ্বের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাচ্ছি। আমেরিকান এই টি-টোয়েন্টি লিগে তাই আমাদের দল নেয়া। আশা করছি সবকিছু ঠিকঠাক মতই হবে। আমরা সামনের বছরগুলোতে আরও এগিয়ে যেতে চাই।’

নাইট রাইডার্স গ্রুপের সিইও ভেংকি মাইসোর গণমাধ্যমকে জানান, ‘ক্রিকেটকে বিশ্বায়নের ক্ষেত্রে আমরা সাথে থাকতে চাই। তাই আমেরিকান ক্রিকেট লিগে আমাদের দল নেয়া। অনেক পরিকল্পনা রয়েছে এ ব্যাপারে।’

প্রসঙ্গত, দীর্ঘ দুই বছর বিরতি শেষে আবারও শুটিংয়ে ফিরেছেন বলিউড বাদশা শাহরুখ খান। তার আসন্ন সিনেমা ‘পাঠান’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা