বিনোদন

২০১৯ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতলেন যারা

বিনোদন ডেস্ক : কে হবেন ২০১৯ সালের সেরা নায়ক-নায়িকা? সেরা পরিচালক হিসেবে কার হাতে উঠবে স্বীকৃতি? সেরা ছবির স্বীকৃতিটাই বা কোন ছবির ভাগ্যে জুটবে? সব প্রশ্নের উত্তর মিললো অবশেষে।

তথ্য মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে জানা গেছে, ২০১৯ সালের জন্য মোট ২৬টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয়েছে। তার মধ্যে সেরা ছবি হিসেবে দ্বৈতভাবে পুরস্কার ঘরে তুলেছে ‘ন ডরা ‘ ও ‘ফাগুন হাওয়ায়’ সিনেমা। ‘ন ডরাই’ সিনেমার জন্য সেরা পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেতে যাচ্ছেন তানিম রহমান অংশু।

সেরা অভিনেতা হিসেবে ‘আবার বসন্ত’ ছবিতে অভিনয়ের জন্য পুরস্কার পাচ্ছেন বরেণ্য অভিনেতা তারিক আনাম খান। সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কার জিতে নিলেন ‘ন ডরাই’ ছবিতে অভিনয়ের জন্য সুনেরাহ বিনতে কামাল।

পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে ফজলুর রহমান বাবুর হাতে উঠবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তিনি পুরস্কার পাচ্ছেন তৌকীর আহমেদ পরিচালিত ‘ফাগুন হাওয়ায়’ অভিনয় করার জন্য। পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী নারগিস আকতার ‘মায়া দ্য লস্ট মাদার’ ছবির জন্য পুরস্কার জিতে নিলেন।

ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো খল চরিত্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন নন্দিত অভিনেতা জাহিদ হাসান। তিনি ‘সাপলুডু’ সিনেমায় খল চরিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ খল অভিনেতার পুরস্কার পাচ্ছেন। গত বছর এই অভিনেতা ২০১৭ সালের সিনেমা ‘হালদা’র জন্য একই বিভাগে পুরস্কার জিতেছিলেন।

তবে চমক দেখিয়েছিলেন চলচ্চিত্র পরিচালক মাসুদ পথিক। চলতি বছর তার ‘মায়া- দ্য লস্ট মাদার’ ছবিটি সর্বোচ্চ আটটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নিয়েছে। ছয়টি বিভাগে পুরস্কার পাচ্ছে স্টার সিনেপ্লেক্স প্রযোজিত সিনেমা ‘ন ডরাই’। তিনটি করে পুরস্কার পাচ্ছে ইমপ্রেস টেলিফিল্মের ‘ফাগুন হাওয়ায়’ ও দেশ বাংলা মাল্টিমিডিয়ার ‘মনের মতো মানুষ পাইলাম না’ সিনেমাটি।

এবারে সেরা সংগীত পরিচালক হিসেবে ইমন চৌধুরী, সেরা গায়ক হিসেবে মৃণাল কান্তি দাস, সেরা গায়িকা হিসেবে মমতাজ বেগম ও ফাতিমা তুয যাহরা ঐশী পুরস্কার পাচ্ছেন।

শ্রেষ্ঠ শিশুশিল্পী হিসেবে যৌথভাবে আফরীন আক্তার ও নাইমুর রহমান, সেরা সুরকার হিসেবে তানভীর তারেক ও প্লাবন কোরেশী, সেরা গীতিকার হিসেবে কামাল আবদুল নাসের চৌধুরী ও নির্মলেন্দু গুণকে নির্বাচিত করা হয়েছে।

২০১৯ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা পাচ্ছেন অভিনেতা-প্রযোজক-পরিচালক মাসুদ পারভেজ (সোহেল রানা) ও অভিনেত্রী-প্রযোজক-পরিচালক কোহিনুর আক্তার সুচন্দা।

শিগগিরই জমকালো আয়োজনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা