বিনোদন

ফেরদৌস ওয়াহিদ পাচ্ছেন আজীবন সম্মাননা

বিনোদন ডেস্ক : এমন একটা মা দে না- গান দিয়ে তিনি জয় করে নিয়েছেন বাংলা গানের শ্রোতাদের মন। গানের পাশাপাশি তিনি চলচিত্র পরিচালনাতেও জড়িয়েছেন। অভিনেতা হিসেবেও নাম লিখিয়েছেন মিউজিক ভিডিওতে। বলছি কিংবদন্তি গায়ক ফেরদৌস ওয়াহিদের কথা।

তিনি এবার ‘ঐক্য চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২০’ এ আজীবন সম্মাননা পেতে যাচ্ছেন। চ্যানেল আই কর্তৃপক্ষ আজ বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) এক ই-মেইল বার্তায় এই তথ্য নিশ্চিত করেছে। সেখানে বলা হয়েছে, ফেরদৌস ওয়াহিদ মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশে ব্যান্ড সংগীতকে জনপ্রিয় করে তুলেছিলেন। সংগীতে তার অসামান্য অবদানের জন্য তাকে আজীবন সম্মাননা প্রদান করা হবে।

গত ১ ডিসেম্বর চ্যানেল আইয়ে অনুষ্ঠিত ভার্চুয়ালি ‘ফ্রেশ প্রিমিয়াম টি ৭ম ব্যান্ড ফেস্ট ২০২০’ এর উদ্বোধনী আয়োজনে এই ঘোষণা দেন ইমপ্রেস টেলিফিল্ম, চ্যানেল আই-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। এসময় ফেরদৌস ওয়াহিদকে টেলিফোনের মাধ্যমে অনুষ্ঠানে ব্যান্ড ফেস্টের উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত করা হলে তিনি এ খবর শুনে জানান, ‘আমি সত্যিই খুব কৃতজ্ঞ চ্যানেল আইয়ের প্রতি। আমাকে এত বড় সম্মাননায় সম্মানিত করার জন্য।

আমি ভেবেছিলাম আসছে বছর থেকে গান ছেড়ে দেবো। কিন্তু, তার আগেই এত বড় পাওয়া আমি কখনো আশা করিনি। গানকে ভালোবেসেই থেকে যেতে চাই।’

এছাড়াও অনুষ্ঠানটিতে মোট ২৩টি ক্যাটাগরিতে সমালোচক পুরস্কার প্রদান করবে চ্যানেল আই। আগামী ১০ ডিসেম্বর ঢাকার একটি অভিজাত হোটেলে পুরস্কার প্রদান অনুষ্ঠিত হবে। ১৫তম এ আসরের প্রধান পৃষ্ঠপোষক ঐক্য ফাউন্ডেশনের ‘ঐক্য স্টোর ও ঐক্য.কম.বিডি’।

‘ঐক্য চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২০’-এ পুরস্কারের ক্যাটাগরিগুলো হলো-
আজীবন সম্মাননা, বিশেষ সম্মাননা, শ্রেষ্ঠ উচ্চাঙ্গ সংগীত (যন্ত্র), শ্রেষ্ঠ উচ্চাঙ্গ সংগীত (কন্ঠ), নজরুল সংগীত, শ্রেষ্ঠ রবীন্দ্র সংগীত, শ্রেষ্ঠ লোক সংগীত, শ্রেষ্ঠ আধুনিক গান, শ্রেষ্ঠ ব্যান্ড, শ্রেষ্ঠ সাউন্ড ইঞ্জিনিয়ারিং, শ্রেষ্ঠ নবাগত শিল্পী, শ্রেষ্ঠ ছায়াছবির গান, শ্রেষ্ঠ সংগীত পরিচালক - (আধুনিক), শ্রেষ্ঠ সংগীত পরিচালক - (ছায়াছবি), শ্রেষ্ঠ গীতিকার - (আধুনিক), শ্রেষ্ঠ গীতিকার - (ছায়াছবি), শ্রেষ্ঠ মিউজিক ভিডিও, শ্রেষ্ঠ অনলাইন পপুলার ক্রিয়েশন, শ্রেষ্ঠ শিল্পী, যন্ত্র সঙ্গীত, মুজিব শতবর্ষে বঙ্গবন্ধুর গান - (শ্রেষ্ঠ শিল্পী), মুজিব শতবর্ষে বঙ্গবন্ধুর গান - (শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক), মুজিব শতবর্ষে বঙ্গবন্ধুর গান - (শ্রেষ্ঠ গীতিকার) এবং শ্রেষ্ঠ অডিও কোম্পানি।

গত বছর আজীবন সম্মাননা পেয়েছেন আধুনিক গানে রফিকুল আলম ও গণসংগীতে ফকির আলমগীর।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা