ছবি-সংগৃহীত
খেলা

এবার ক্রিকেট মাঠে লাল কার্ড

স্পোর্টস ডেস্ক : ফুটবল খেলায় অমার্জনীয় ফাউল বা খারাপ আচরণ করলে যেমন রেড কার্ড বের করে শাস্তি দেন আম্পায়ার। ঠিক তেমনি এবার ক্রিকেটেও আসতে যাচ্ছে এমন বিধান। প্রথমবার ক্রিকেটে রেড কার্ড দেখা যাবে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল)।

আরও পড়ুন : মনোবিদ নিয়োগ দিল বিসিবি

বৃহস্পতিবার (১৬ আগস্ট) শুরু হতে যাওয়া সিপিএলের নতুন আসরে মন্থর ওভার রেটের জন্য রাখা হয়েছে রেড কার্ডের শাস্তির বিধান।

এই নিয়মে নির্দিষ্ট সময়ের মধ্যে ওভারের কোটা পূরণ করতে না পারলে আম্পায়ার অধিনায়ককে দেখাবেন লাল কার্ড। অধিনায়ক তার দলের যে কোনো একজন ফিল্ডারকে বাইরে বের করে দেবেন।

টি-টোয়েন্টিতে একটি ইনিংসের জন্য সময় বরাদ্দ ৮৫ মিনিট। নতুন এই নিয়ম অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে যদি ১৮তম ওভার শুরু করা না যায়, তাহলে একজন ফিল্ডারকে সার্কেলের মধ্যে আনতে হবে। ১৯তম ওভারও যদি নির্ধারিত সময়ে শুরু না করা যায়, তবে আরও একজন ফিল্ডারকে সার্কেলের মধ্যে আনতে হবে। আর যদি ২০তম ওভারেও এই ধারা বজায় থাকে, তবে একজন ফিল্ডারকে সম্পূর্ণভাবেই মাঠ ছেড়ে বেরিয়ে যেতে হবে।

আরও পড়ুন : পিএসজি ছেড়ে সৌদি ক্লাবে নেইমার!

শুধুমাত্র ফিল্ডিং দলের ক্ষেত্রেই যে শাস্তি প্রযোজ্য তা নয়, সময় নষ্টের জন্য ব্যাটিং দলেরও শাস্তি রয়েছে। সময় নষ্টের ব্যাপারে আম্পায়াররা শুধুমাত্র একবারই ব্যাটসম্যানদের সতর্ক করবেন। দ্বিতীয়বার একই কাজ করলে পাঁচ রান কেটে নেওয়া হবে।

এই গোটা বিষয়টাই নতুন। আর আগে কোনও ক্রিকেট টুর্নামেন্টে এমন নিয়ম দেখা যায়নি।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা