ছবি-সংগৃহীত
খেলা

পিএসজি ছেড়ে সৌদি ক্লাবে নেইমার!

স্পোর্টস ডেস্ক : ইউরোপ ছেড়ে সৌদি আরবে যাচ্ছেন ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমার। পিএসজি ছেড়ে সৌদি ক্লাব আল হিলালে নাম লেখাতে যাচ্ছেন তিনি। ক্লাবটির সঙ্গে এরই মধ্যে নেইমার দুই বছরের চুক্তি স্বাক্ষর করে ফেলেছেন বলে জানিয়েছে ফ্রান্সের বিখ্যাত দৈনিক এল ইকুইপে।

আরও পড়ুন : সৌদিতে রোনালদো ম্যাজিক

পত্রিকাটি জানিয়েছে, মোট দুই বছরের জন্য চুক্তিতে আল-হিলালে যাচ্ছেন এই ব্রাজিলিয়ান। বছর প্রতি নেইমারের পারিশ্রমিক হবে ১৬০ মিলিয়ন ইউরো (প্রায় ১ হাজার ৯২৭ কোটি টাকা)। দুই বছরে অঙ্কটা দাঁড়াচ্ছে ৩১০ মিলিয়ন ইউরো।

জানা গেছে, নেইমারকে বিক্রির ব্যাপারে এরই মধ্যে আল হিলালের প্রস্তাব গ্রহণ করে নিয়েছে পিএসজি। সৌদি ক্লাবে যাওয়ার ব্যাপারে সবুজ সঙ্কেতও দিয়েছেন নেইমার। সুতরাং, খুব শিগগিরই সৌদি প্রো লিগে নেইমারকে খেলতে দেখলে অবাক হওয়ার কিছু থাকবে না।

আল হিলাল ক্লাবও শেষ পর্যন্ত বড় কোনো ফুটবলারকে দলে নিতে সক্ষম হচ্ছে। ব্রাজিলিয়ান এই তারকাকে দলে নিয়ে এবার নিজেদের লিগে শক্তিশালী একটা অবস্থানে পৌঁছাতে পেরেছে সৌদি ক্লাবটি।

এরআগে ২০১৭ সালে বার্সেলোনা থেকে ২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে পিএসজিতে যোগ দেন নেইমার। সে থেকে ট্রান্সফার মার্কেটে এখনও পর্যন্ত নেইমারই সবচেয়ে দামি খেলোয়াড়। সে থেকে গত ৬টি মৌসুম পিএসজিতে কাটিয়েছেন ব্রাজিলিয়ান এই তারকা।

আরও পড়ুন : মেসিতে উড়ছে মায়ামি

ক্লাবের হয়ে গত মার্চ থেকেই মাঠের বাইরে রয়েছেন তিনি। যে কারণে পিএসজিও চাচ্ছে তাকে ছেড়ে দিতে। নেইমারও চান পিএসজি ছেড়ে যেতে।

আল হিলালে গিয়ে কালিদু কৌলিবালি, রুবেন নেভেস এবং সাবেক বার্সা উইঙ্গার ম্যালকমের সঙ্গে একত্রিত হবেন ৩১ বছর বয়সী নেইমার।

এদিকে, নেইমারকে বরণ করতে প্রস্তুতি নিচ্ছে আল হিলাল। এমনকি নেইমারের স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিকেল টেস্টের দিনও ঠিক করে রেখেছে ক্লাব কর্তৃপক্ষ।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা