বিনোদন

বিয়ের আগেই চরম ‘এনজয়’ করলেন দেবলীনা (ভিডিও)

বিনোদন ডেস্ক : টলিপাড়া জুড়ে এখন কেবল বিয়ের সানাই। এমনকী বাংলা টেলিভিশনেও চলেছে বিয়ের তোড়জোড়। টলিউড অভিনেত্রী দেবলীনা কুমার এবং অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়ের সঙ্গে বিয়ের কথা পাকাপাকি হতেই সংবাদ শিরোনাম জুড়ে এখন তাদেরই নাম। বিনোদন মহলে চলছে বিভিন্ন চর্চা।

ভক্তদের মধ্যেও দেবলীনার ওয়েডিং লুক নিয়ে উন্মাদনা ক্রমশ বেড়েই চলেছে। কেমনভাবে সাজবেন, কী কী গয়না পরবেন, এই সমস্ত জানার জন্য আগ্রহী সকল অনুরাগীরা। বিয়ের প্রস্তুতির মাঝেই দেবলীনা চুটিয়ে আনন্দ করছেন।

সম্প্রতি একটি ভিডিও পোস্ট করেছেন দেবলীনা। যেখানে তাকে মেরুন রঙের লেদার স্কার্টে দেখা গিয়েছে। স্কার্টের সঙ্গে পরেছেন একটি সাদা ক্রেপ টপ। এমন হট পোশাকে হালকা ঠান্ডাতেও উষ্ণতার পারদ চড়িয়েছেন তিনি।

দেবলীনার ব্যক্তিত্বে হটনেস ছড়াতেই তিনি কোমর দোলালেন গেন্দা ফুল গানে। এর আগে লাল পার সাদা শাড়িতে তাকে দেখা গিয়েছে এই গানে। এবারে সরাসরি স্কার্টে কোমর দোলাতে দেখেই ঝড় উঠেছে ভক্তদের মনে।

দেবলীনা বরাবরই খুবই দক্ষ একজন নৃত্যশিল্পী। এবারেও নাচের সেক্সি মুভস নিয়ে হাজির হয়েছেন তিনি। শর্ট স্কার্ট কোমর দুলিয়ে ফের মুগ্ধ করলেন দর্শকদের। নেটিজেনরা ইতোমধ্যেই তার নাচের প্রশংসায় পঞ্চমুখ। তাকে নিয়ে সরগরম নেটদুনিয়া।

দেবলীনা এবং গৌরবের চার হাত এক হওয়ার অপেক্ষায় রয়েছে বিনোদন জগৎ। এই বছর ডিসেম্বরের ৯ তারিখেই ঠিক হয়েছে বিয়ের দিন। মহানায়কের উত্তরসূরী গৌরবের সঙ্গে দেবলীনার রেজিস্ট্রি হবে ১৫ ডিসেম্বর। তার আগে ৯ হবে অগ্নি সাক্ষী রেখে বিয়ে। আগামী বছর মার্চ মাসে গ্র্যান্ড রিসেপশন পার্টি দেবেন তারা।

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা