বিনোদন

আলানার ছবি ভাইরাল

বিনোদন ডেস্ক : বাথটাবে বয়ফ্রেন্ডের পায়ের উপর পা তুলে বসে রয়েছেন। দু’জনের পরনেই সাদা রঙের বাথরোব। হাতে বিয়ারের গ্লাস নিয়ে দুজনেই একে অপরকে চুম্বনে ব্যস্ত। সোশ্যাল মিডিয়ায় বয়ফ্রেন্ডের সঙ্গে এরকম ঘনিষ্ঠ দৃশ্যের ছবি শেয়ার করে রাতারাতি ভাইরাল হলেন অভিনেত্রী অনন্যা পাণ্ডের বোন আলানা।

ইতোমধ্যেই বলিউডের মন জয় করে নিয়েছেন অনন্যা। চাঙ্কি পাণ্ডের এই মেয়েকে বেশ কয়েকটি ফিল্মে দেখা গিয়েছে। অনন্যার বলি ডেবিউ ২০১৯ সালে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ দিয়ে। অনন্যার মতো তার বোনও ইন্টারনেটের খুব পরিচিত মুখ! বয়সে অনন্যার থেকে ৩ বছরের বড় আলানা। তিনি অবশ্য অনন্যার নিজের বোন নন। অনন্যার নিজের বোনের নাম রাইসা।

চাঙ্কি পাণ্ডের ভাই চিক্কি পাণ্ডের মেয়ে হচ্ছে আলানা। তার জন্ম ১৯৯৫ সালের ১৬ আগস্ট মুম্বাইয়ে। এখনো বলিউডে ডেবিউ করেননি তিনি। ইন্টারনেট সেনশেসন এবং এক জন ফ্যাশনিস্তা তিনি। সোশ্যাল মিডিয়ায় তার ভক্তের সংখ্যাও অনেক। ইংল্যান্ডের লন্ডন কলেজ অব ফ্যাশন থেকে স্নাতক শেষ করেন। ফ্যাশন আইকন হিসেবে ইতিমধ্যেই জায়গা করে নিয়েছেন ফ্যাশনিস্তাদের মনে।

তার বাবা চিক্কি পাণ্ডে মুম্বাইয়ের নাম করা ব্যবসায়ী। মা দিয়েনে পাণ্ডে এক জন ফিটনেস কোচ। সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় আলানা। তার উদ্দেশে ভাল মন্তব্য যেমন করেন ফলোয়াররা তেমন আবার কটূক্তিও উড়ে আসে প্রচুর। তার বিকিনি পরা ছবিতে এক বার এক মহিলা মন্তব্য করেছিলেন ‘গণধর্ষণের উপযুক্ত’। সকালে ঘুম ভেঙে ইনস্টাগ্রামে এ রকম পোস্ট তার কাছে খুব শকিং ছিল। পরে ওই মহিলাকে ব্লক করে দেন তিনি। এসব খুব একটা গায়ে মাখেন না তিনি। নিজের সব সিদ্ধান্তে মা-বাবার সমর্থন পান তিনি।

সম্প্রতি বয়ফ্রেন্ড আইভোর ম্যাকক্রেভি-র সঙ্গে ঘনিষ্ঠভাবে একটি ছবি পোস্ট করেন আলানা। সেই ছবিতে তার মা দিয়েনে মন্তব্য করেছেন, ‘গড ব্লেস’। বয়ফ্রেন্ডের সঙ্গে আলানা একটি ইউটিউব চ্যানেল চালান। এক সময় ফ্যাশন ডিজাইনার মনীষা জয়সিংহের ছেলে জুডি জয়সিংহের সঙ্গে তার প্রেমের সম্পর্ক রয়েছে বলে শোনা গিয়েছিল।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা