বিনোদন

নতুন দল নিয়ে রাজনীতিতে সুপারস্টার রজনীকান্ত!

বিনোদন ডেস্ক : বহুবার শোনা গেছে তিনি রাজনীতিতে আসবেন। কিন্তু শেষ পর্যন্ত সেসব গুজব হিসেবেই থেকে গেছে। এবার শোনা যাচ্ছে, কোনও দলের হয়ে নয়, বরং খ্যাতি বজায় রেখে নিজেই নতুন দল ঘোষণা করতে যাচ্ছেন ভারতের সুপারস্টার অভিনেতা রজনীকান্ত। এমন তথ্যই জানিয়েছে আনন্দবাজার অনলাইন।

৩০ নভেম্বর প্রকাশ হওয়া এক সংবাদে তারা দাবি করেছে, রজনীকান্ত নতুন দল নিয়ে রাজনীতিতে আসবেন এমন জল্পনায় এখন মগ্ন অভিনেতার ভক্ত ও অনুরাগীরা।

সোমবার (৩০ নভেম্বর) ‘রজনী মক্কল মন্দ্রম’ সংগঠনের আধিকারিকদের সঙ্গে প্রায় চার ঘণ্টা বৈঠক করলেন তিনি। তারপর বাইরে বেরিয়ে এসে সাংবাদিকদের জানালেন, “আমার পরবর্তী রাজনৈতিক পদক্ষেপের বিষয়ে খুব তাড়াতাড়িই আপনাদের জানাব। সব থেকে গুরুত্বপূর্ণ তথ্য, জেলা সম্পাদকেরা জানিয়েছেন আমি যা-ই সিদ্ধান্ত নিই না কেন, তাঁদের কোনও আপত্তি নেই।”

এর আগে গত মাসে রজনীকান্তের নাম দেওয়া একটি চিঠি নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে। যেখানে উল্লেখ করা হয়েছিল, তার শরীর খারাপ। তাই চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, তিনি রাজনৈতিক জগতে পা রাখতে পারবেন না। চিঠিটা ইন্টারনেটে ভাইরাল হয়ে যাওয়ার পর রজনীকান্ত নিজে টুইটারে পোস্ট করে চিঠির মালিকানা অস্বীকার করেন।

তিনি লেখেন, ‘যে চিঠি আমার নামে নেটে ঘুরে বেড়াচ্ছে, সেটা আদৌ আমার নয়। কিন্তু হ্যাঁ, চিঠির একটি বক্তব্য সত্যি। আমার শরীর খারাপ বলে চিকিৎসকেরা আমাকে রাজনৈতিক জগতে প্রবেশ না করার পরামর্শ দিয়েছেন। কিন্তু আমি আমার রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপারে কেবলমাত্র আমার সংগঠনের সঙ্গে কথা বলব। সময়মতো সে বিষয়ে ঘোষণা করব।’

ভারতের সুপারস্টার রজনীকান্ত যে রাজনৈতিক জগতে প্রবেশ করতে ইচ্ছুক, ২০১৭-র ডিসেম্বরে প্রথমবার সে কথা তিনি দেশবাসীকে জানিয়েছিলেন। সঙ্গে আভাস দিয়েছিলেন যে নিজের নতুন রাজনৈতিক দল স্থাপন করতে পারেন তিনি। এমনকি একটি ওয়েবসাইট তৈরি করেছিলেন যেখানে তার ফ্যানক্লাবের সদস্যরা নিজেদের নাম নথিভুক্ত করতে পারেন।

অনেকেরই ধারণা, তার সংগঠন ‘রজনী মক্কল মন্দ্রম’-এর নামেই তার রাজনৈতিক দলটি তৈরি হবে। যদিও সেই তথ্যের কোনো ভিত্তি আপাতত নেই। তবে এই শোরগোলটি ভারতীয় রাজনীতিতে প্রভাব ফেলছে। কারণ রজনীকান্তের জনপ্রিয়তকা সেই দেশে আকাশ ছোঁয়া।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা