বিনোদন

চিকিৎসা সেবায় সর্বোচ্চ ছাড়ে পাবে চলচ্চিত্রের শিল্পীরা

বিনোদন ডেস্ক : চলচ্চিত্র শিল্পীদের সর্বোচ্চ চিকিৎসাসেবা দেয়ার ঘোষণা দিয়েছে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। সেই সঙ্গে শিল্পীদের চিকিৎসা ব্যয়ে সর্বোচ্চ ছাড়ও দেবে হাসপাতালটি। হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ চক্রবর্তী এই ঘোষণা দিয়েছেন।

রোববার (২৯ নভেম্বর) এফডিসিতে এ বিষয়ে একটি যৌথ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির উদ্যোগে এই চুক্তি সম্পাদিত হয়। হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ চক্রবর্তী বলেন, চলচ্চিত্র শিল্পীরা আজ থেকে সর্বোচ্চ ছাড়ে চিকিৎসা সেবা পাবেন। করোনাকালীন সেবাসহ সব ধরনের চিকিৎসা সুবিধা পাবেন তারা।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মনোয়ার হোসেন ডিপজল, সাধারণ সম্পাদক জায়েদ খান, কার্যনির্বাহী কমিটির সদস্য অঞ্জনা সুলতানা, অরুণা বিশ্বাস প্রমুখ।

চুক্তি প্রসঙ্গে জায়েদ খান বলেন, আমরা প্রায় শুনি শিল্পীরা চিকিৎসার অভাবে কষ্ট পাচ্ছেন। তারা অর্থের অভাবে ভুগছেন। একজন শিল্পীর জন্য এটা অপমানের বলে আমি মনে করি। শিল্পীদের এমন অসহায়ত্ব আর দেখতে চাই না। তাই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা