মাতৃত্বকালীন ছুটি শেষে কাজে ফিরবেন আনুশকা
বিনোদন

মাতৃত্বকালীন ছুটি শেষে কাজে ফিরবেন আনুশকা

বিনোদন ডেস্ক : সবকিছু ঠিক থাকলে আগামী বছরের জানুয়ারিতে প্রথম সন্তানকে স্বাগত জানাবেন বিরাট কোহলি ও আনুশকা শর্মা দম্পতি। তাই মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ার আগে হাতে থাকা সকল কাজ শেষ করছেন বলিউডের এই অভিনেত্রী।

এরইমধ্যে বেশ কয়েকটি বিজ্ঞাপনের শুটিং শেষ করেছেন আনুশকা। শুটিং সেটে তোলা অন্তঃসত্ত্বা আনুশকার বেশ কয়েকটি ছবিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

আনুশকা শর্মা এখন সব কাজ শেষ করছেন তার মানে এই নয় যে, সন্তান জন্মের পর তিনি সন্তান লালন-পালনের জন্য দীর্ঘ বিরতিতে যাবেন। উল্টো ৩২ বছর বয়সী এই অভিনেত্রী তার মাতৃত্বকালীন ছুটি শেষ হওয়ার পরই কাজে ফিরবেন বলে জানিয়েছেন।

এ প্রসঙ্গে আনুশকা শর্মার ভাষ্য, আমি সন্তান জন্মের পরই কাজে ফিরবো। ঘরে এমন একটি নিয়ম করবো যা আমার সন্তানের, বাড়ি এবং পেশাদার জীবনের মধ্যে সময়ের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে। আমি যতোদিন বেঁচে আছি কাজ করবো। কারণ এটি সত্যিই আমাকে আনন্দ দেয়।

অন্তঃসত্ত্বা হওয়ার পরও করোনাভাইরাসের এই ভয়াবহ পরিস্থিতিতেও কাজ করে যাচ্ছেন আনুশকা। এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “সেটে যাওয়ার আগে এইটুকু নিশ্চিত করি যে সেটি শতভাগ নিরাপদ আছে কিনা। কাজের জন্য মুখিয়ে ছিলাম তাই এই মহামারির মধ্যেও করছি।

২০১৭ সালের ডিসেম্বরে ইতালির লেক কমোতে চুপিসারে বিয়ে করেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি ও বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা