বিনোদন

করোনার সচেতনতা নিয়ে আসছে স্বাগতা

বিনোদন প্রতিবেদক : করোনাভাইরাস এখনও বিপজ্জনক পর্যায়েই রয়েছে। কিছু দিন মানুষের মধ্যে এ নিয়ে তেমন উদ্বেগ না থাকলেও শীতে করোনার প্রকোপ বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাই এ নিয়ে বিভিন্ন মহলে বাড়তি সতর্কতা মেনে চলার আহ্বান জানানো হচ্ছে।

এই করোনা সচেতনতা নিয়েই একটি একখণ্ডের নাটক নির্মিত হয়েছে। নাটকটি নির্মাণ করছেন সৈয়দ আওলাদ। নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন জিনাত শানু স্বাগতা।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘করোনা সচেতনতার গান ও বিজ্ঞাপনে কাজ করেছি এর আগে। তবে নাটকে এ বিষয় নিয়ে কাজ করিনি। এবার সেই সুযোগটি পেয়েছি আমি। আশা করছি নাটকটির মাধ্যমে দর্শকরা করোনা থেকে সুরক্ষিত থাকার বিষয়ে দিকনির্দেশনা পাবেন।’

এদিকে রুমান রনির পরিচালনায় ‘এক ফালি রোদ’ নামের একটি খণ্ড নাটকেরও শুটিং করেছেন চলতি মাসে। অন্যদিকে নুরুল আলম আতিকের পরিচালনায় ‘লাল মোরগের ঝুঁটি’ নামের একটি ছবিতে অভিনয় করেছেন তিনি। এটিরও শুটিং শেষ হয়েছে চলতি মাসেই।

এছাড়া একই পরিচালকের ‘মানুষের বাগান’ নামের একটি ছবিতেও অভিনয় করেছেন স্বাগতা। যেটি মুক্তির অপেক্ষায় আছে।

আর গিয়াসউদ্দিন সেলিমের পরিচালনায় ‘পাপপুণ্য’ ছবিতে অতিথি চরিত্রে অভিনয় করেছেন স্বাগতা।

এদিকে আফসানা মিমির পরিচালনায় বিটিভির নিজস্ব প্রযোজনায় নির্মিত ‘শায়ংকাল’ নামের একটি দীর্ঘ ধারাবাহিক নাটকে অভিনয় করছেন এই অভিনেত্রী। টিভি ও বাংলাদেশ বেতারে একাধিক অনুষ্ঠান উপস্থাপনা করেন এ অভিনেত্রী।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা