বিনোদন

শ্রোতাদের কাছে আসছেন পড়শী

বিনোদন ডেস্ক : দীর্ঘ প্রায় এক দশক পর আবারও নিজের কথা, সুর-সংগীতে গান নিয়ে আসছেন পড়শী। করোনার কারণে ভিডিওর কাজটি বন্ধ ছিল। কিছুদিনের মধ্যেই গানগুলোর ভিডিও নির্মাণ করা হবে। আর আগামী জানুয়ারিতে গাঙচিলের ব্যানারে প্রথম একটি গান প্রকাশ করব। এরপর ধারাবাহিকভাবে আরও কিছু গানের ভিডিও প্রকাশ করা হবে। আশা করি, ভক্ত-শ্রোতাদের অনেকদিনের অপেক্ষার পালা শেষ হতে যাচ্ছে।’

করোনার সময়টা শুধু কি গান-বাজনা নিয়েই ব্যস্ত ছিলেন? উত্তরে পড়শী বলেন, ‘শুধু গান-বাজনা নয়, এই সময়টায় ব্যবসা প্রতিষ্ঠানেও সময় দিয়েছি। ফ্যাশন হাউজের জন্য মনের মতো করে সব ডিজাইন করেছি। এ ছাড়া ব্যবসায়ীক অন্যান্য কাজেও সময় দিতে পেরেছি। করোনায় বলা যায়, নানা কাজে ব্যস্ত ছিলাম।’

আপনার ফ্যাশন হাউজ স্টাইলস কেমন চলছে? জানতে চাইলে তিনি বলেন, ‘করোনার সময় তো সব কিছুই বন্ধ ছিল। করোনার কারণে এটিও বন্ধ রেখেছি। তবে কাজ থেমে থাকেনি। ঘরে বসে অনলাইনে যতটুকু কাজ করা গেছে, তাই করেছি। মার্কেট ধরার জন্য অনলাইন একটি বড় মাধ্যম। ঘরে থাকাকালীন এই সুযোগটা কাজে লাগিয়েছি।’

গান-বাজনা, পড়াশোনা, ছবি আঁকা, ব্যবসা পরিচলনা- একসঙ্গে এত কাজ করতে সমস্যা হয় না? উত্তরে পড়শী বলেন, ‘একটু সমস্যা তো হয়। মাঝে-মধ্যে ক্লান্তি চলে আসে। ঠিক ওই সময়ই বিরতিতে চলে যাই। নিজের মতো করে পরিবারকে নিয়ে ঘুরতে যাই। করোনার কারণে এতদিন কোথাও যাওয়ার সুযোগ হয়নি। ক’দিন আগেই পরিবার নিয়ে সিলেট থেকে ঘুরে আসলাম। অবসর কাটিয়ে আবারও কাজে মন দিলাম।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা