বিনোদন

শরীরচর্চা প্রশ্নে ভক্তের ওপর খেপলেন দেবলীনা 

বিনোদন ডেস্ক: শরীরচর্চায় তার জুড়ি মেলা ভার। কখনও সাইকেল সঙ্গী করে, কখনও আবার জিমে ঘাম ঝরিয়ে ‘ফিটনেস গোলস’ দিচ্ছেন পশ্চিমবঙ্গের টলিউডের ‘রঙ্গবতী’ খ্যাত দেবলীনা কুমার।

সাধারণত অন্য দিনের মতো দেবলীনা মঙ্গলবারও (২৩ মার্চ) নিজের শরীরচর্চার একটি ভিডিও পোস্ট করেছিলেন ইনস্টাগ্রামে। দেখা যাচ্ছে, ধূসর জিম প্যান্টস, লম্বা হাতার ট্যাঙ্ক টপ পরে কসরত করছেন তিনি।

এপর্যন্ত ঠিক ছিল অনেকটাই। সমস্যা হলো কিছুক্ষণ পর। এক ভক্ত দেবলীনাকে ‘আরও ভাল ওয়ার্কআউট’ করার নিয়ম বলতে গিয়েছিলেন। উত্তর দিয়েছেন দেবলীনাও।

অভিনেত্রী লিখেছেন, ‘প্লিজ আরও একটু জেনে নিন। দয়া করে। প্লিজ প্লিজ প্লিজ। আপনাদের এই হাফ নলেজ নেয়া যায় না’। এখানেই থামেনি বিতণ্ডা। আরও এক ভক্ত এসে দেবলীনার উদ্দেশ্যে লেখেন, ‘হয়নি কিছুই। ভিডিওই তৈরি হয়েছে শুধু।’ অর্থাৎ তিনি বলতে চেয়েছেন, আদৌ শরীরচর্চা করেননি দেবলীনা। শুধুমাত্র ভিডিও তুলতেই মনোযোগী ছিলেন তিনি।

ওই ভক্তের প্রোফাইল পিকচারে নিজের ছবি ছিল না। তার পরিবর্তে ছিল হলিউড অভিনেতা হাভিয়ার বারদেমের ছবি। দেবলীনা তাকে ‘তুই’ করে সম্বোধন করে লেখেন, ‘নিজের ছবি লাগা আগে।’ দেবলীনার এই মন্তব্যের উত্তর ফিরিয়ে দিয়েছেন সেই ভক্ত। অভিনেত্রীকেও পাল্টা ‘তুই’ করে সম্বোধন করে প্রশ্ন করেছেন, ‘এটা কে বল তো? চিনিস তুই?’। পরে অবশ্য দেবলীনা এই প্রশ্নের আর কোনও উত্তর দেননি।

অন্য দিকে, অভিনেত্রীকে ঠিক পদ্ধতিতে শরীরচর্চা করতে উপদেশ দেয়া ভক্ত জানান, তার যা ঠিক মনে হয়েছে , তিনি দেবলীনাকে জানিয়েছেন। সে কথা দেবলীনার অপছন্দ হলে, তিনি তা এড়িয়ে যেতে বলেন অভিনেত্রীকে। জবাবে সেই ভক্তকে নিজের ‘জ্ঞান’ নিজের কাছেই রেখে দেয়ার বার্তা দিয়েছেন দেবলীনা।

তবে দেবলীনার এই পোস্টে অনুরাগীরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তাকে। অনেকেই দেবলীনাকে নিজের ‘অনুপ্রেরণা’ বলেও আখ্যা দিয়েছেন। তাদেরকেও উৎসাহ দিতে ভোলেননি অভিনেত্রী। ইতিমধ্যেই দুই হাজারের উপর লাইক পেয়েছে দেবলীনার এই ভিডিও।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা