বিনোদন

‘বাবু খাইছো’ গান গেয়ে ভাইরাল হিরো আলম

বিনোদন ডেস্ক : বিভিন্ন কর্মকাণ্ডে আলোচনায় আসছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। সামাজিক যোগাযোগমাধ্যমে তা নিয়ে হৈ চৈ পড়ে যায় তাকে নিয়ে। তারই ধারাবাহিকতায় এবার ‘বাবু খাইছো’ গানটি গাইলেন তিনি। হিরো আলমের গানের শিরোনাম দেওয়া হয়েছে ‘ডেটিংয়ে যখন তুমি আমি যাই, তুমি বলো- নানা নানা না’। প্রযোজনা প্রতিষ্ঠান এমওএম মিউজিক থেকে গানটি প্রকাশ হচ্ছে।

তবে ইতোমধ্যে গানটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে। অনেকেই তার গানের ভিডিও ফেসবুকে পোস্ট করছেন। চলছে আলোচনা-সমালোচনাও।

এ বিষয়ে গণমাধ্যমকে হিরো আলম বলেন, ‘আমার ইচ্ছা হলো, আমি গান গাইবো। সেটাও করলাম। দর্শকদের গানটি ভালো লাগবে।’

জানা যায়, ভবিষ্যতে তিনি আরও গান গাইবেন। আর এসব গানের মিউজিক ভিডিও করবেন। তার যেসব গান আসবে; সেসবের মিউজিক ভিডিওতে তিনিই থাকবেন। এছাড়া একটি অ্যালবামের প্রস্তুতি নিচ্ছেন তিনি। হিরো আলম বগুড়ার একজন ক্যাবল ব্যবসায়ী ছিলেন। স্থানীয়ভাবে মিউজিক ভিডিও করে তিনি আলোচিত হন। এরপর তিনি সিনেমায় অভিনয় করেন।

এভাবেই আলোচিত হতে থাকেন। গত সংসদ নির্বাচনে অংশ নিয়ে বিভিন্ন টেলিভিশনের টকশোতেও কথা বলেন তিনি। উল্লেখ্য, গত সেপ্টেম্বরে প্রকাশিত হয় ‘বাবু খাইছো’ শিরোনামে একটি গান। যা খুব জনপ্রিয়তা পায় তরুণদের মাঝে। ওই সময় ফেসবুক ও ইউটিউবে গানটি প্রকাশ হওয়ার পর মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা