বিনোদন

যুগের চাহিদা বুঝে সামনে এগুতে হয় : সুষমা

বিনোদন ডেস্ক : অভিনেত্রী সুষমা সরকার। ২০০০ সালে মঞ্চ নাটকে অভিনয়ের মাধ্যমে অভিনয় জগতে যাত্রা শুরু হয় তার। এরপর থেকে তিনি চলচ্চিত্র ও টেলিভিশনে কাজ করছেন। তবে পাশাপাশি মঞ্চ নাটকেও অভিনয় করছেন এই অভিনেত্রী।

আমরা শিল্পী। আমাদের কোনো গণ্ডি নেই। সময়ের সঙ্গে নিজেকে মানিয়ে নেয়াটাই বুদ্ধিমানের কাজ। এমনটাই আমার কাছে মনে হয়। যুগের চাহিদা বুঝতে না পারলে তো সামনে এগুনো যাবে না। সারা পৃথিবী এখন ওয়েবের দিকে। আমরা কেন পিছিয়ে থাকবো। দর্শক যেই মাধ্যমে কাজ দেখতে স্বাচ্ছন্দ্যবোধ করবে সেই মাধ্যমের কাজই বেশি হবে।

এটাই স্বাভাবিক। একটা সময় মানুষ টেলিভিশনে নাটক-সিনেমা দেখতো। এখন মোবাইলে দেখে। মাধ্যমের পরিবর্তনকে আমি ইতিবাচকভাবেই দেখছি।

এভাবেই কথাগুলো বলছিলেন গুণী অভিনেত্রী সুষমা সরকার। অকপটে তিনি স্বীকার করেন যুগটা ওয়েবেরই।

বর্তমান ব্যস্ততা কী নিয়ে? সুষমা বলেন, কাজ তো খুব বেশি করছি না। বিশেষ করে টেলিভিশনের কাজ খুব কম করছি। সম্প্রতি কয়েকটি খণ্ড নাটকে অভিনয় করলাম। যে কয়টা কাজ করলাম সবই ওয়েব প্লাটফরমে যাবে। এরমধ্যে মোস্তফা কামাল রাজের ‘ট্রু স্টোরি’, মিজানুর রহমান আরিয়ানের ‘প্রশ্নোত্তর’ নাটক দুটির গল্প খুব ভালো। কাজ করে আরাম পেয়েছি।

এদিকে, সুষমা অভিনীত ‘জ্যাম’ ও ‘উড়াল’ শিরোনামের দুটি ছবির কাজ করোনার কারণে আটকে আছে। খুব শিগগিরই এগুলোর কাজ শুরু হবে বলে জানান অভিনেত্রী। এছাড়া সুষমার ‘নবাব এলএলবি’ নামের আরেকটি ছবি চলতি বছরের বিজয় দিবসে ওয়েব প্লাটফরমে মুক্তির কথা আছে। ছবিটির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাকে। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন দেশের শীর্ষ নায়ক শাকিব খান।

ছবিটি নিয়ে এই অভিনেত্রী বলেন, বাংলাদেশ প্রথমবার কোনো সিনেমা ওয়েবে মুক্তি পাচ্ছে। এটা সত্যি ভালো লাগার বিষয়। সিনেমাটিতে যারা কাজ করেছি সবাই এক নতুন অভিজ্ঞতা অর্জন করেছি। ভালো হয়েছে কাজটি। আমি যে কয়টা সিনেমায় কাজ করেছি তার থেকে এটা অনেকটাই ব্যতিক্রম। দর্শকদের সিনেমাটি দেখার অনুরোধ থাকলো।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা