বিনোদন

 নতুন ব্যান্ডদল খুঁজছে ‘চিরকুট’

বিনোদন ডেস্ক : নিজেদের সঙ্গে নতুন ব্যান্ডদলকে কনসার্টে গান করার সুযোগ করে দিচ্ছে ব্যান্ডদল চিরকুট। এজন্য ব্যান্ডটি নিয়েছে নতুন উদ্যোগ। হ্যাঁ, দেশের ৮টি বিভাগীয় শহরের ব্যান্ড নিয়ে শুরু হচ্ছে প্রতিযোগিতা।

এ বিষয়ে চিরকুট’র ফেসবুক পেজে জানানো হয়েছে, চট্টগ্রাম, রাজশাহী, ঢাকা, খুলনা সিলেট, বরিশাল, রংপুর, ময়মনসিংহ- সকল বিভাগের নতুন ব্যান্ডদের দৃষ্টি আকর্ষণ করছি।

আপনাদের গান (ভিডিওসহ হলে ভালো) আমাদের পাঠাতে পারেন। এখান থেকে যোগ্যতার ভিত্তিতে বাছাই করা পাঁচটি ব্যান্ড-পারফর্ম করবে আমাদের সামনের কনসার্টে। শেষ তারিখ ২৫ নভেম্বর। নিজেদের মৌলিক গান হতে হবে। দুই একটা কাভার হলেও সমস্যা নেই। গান পাঠানোর ঠিকানা: forever.chirkutt@gmail.com।

ব্যান্ড চিরকুট বর্তমানে ইনডোর কনসার্ট নিয়ে ব্যস্ত। করোনা সংক্রমণের পর তারাই প্রথম ব্যান্ড হিসেবে এতে অংশ নিয়েছে।

২০১০ সালে চিরকুটের প্রথম অ্যালবাম ‘চিরকুটনামা’ প্রকাশ পায়। ২০১৩ সালে বাজারে আসে ‘জাদুর শহর’। দুটি অ্যালবামই পেয়েছিল ব্যাপক শ্রোতাপ্রিয়তা। এরপর ৪ বছরের বিরতে নিয়ে ব্যান্ডটি প্রকাশ করেছিল তাদের তৃতীয় অ্যালবাম ‘উধাও’।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা